বাংলাদেশ

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

  • 11:53 pm - October 28, 2026
  • পঠিত হয়েছে:৬৫ বার
ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাস-ডাম্প ট্রাক। ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ বাজারে শাহ আমানত পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা তালুকদারপাড়া গ্রামের মোজাফফর রহমান (৪৪) ও তার ছোট বোন গোলাপী বেগম (৩৬), কুড়িগ্রাম সদর উপজেলার আলমগীর হোসেন (৪০) এবং দুর্ঘটনাকবলিত বাসচালকের সহকারী আপেল মিয়া (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর উদ্দেশে ছেড়ে যাওয়া খান এন্টারপ্রাইজের একটি বাস মহাসড়কে দাঁড়িয়ে থাকা মাটিবোঝাই ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের কয়েকজন যাত্রী হতাহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থলেই একজন মারা যান।

এ ব্যাপারে বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা গেছেন। আহত ব্যক্তিদের মধ্যে গুরুতর আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই শাখার আরও খবর

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…

ভিসা বিধিনিষেধে কমেছে বিদেশি শিক্ষার্থী, ৬৪ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতির মুখে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোর করা এবং আবেদন ফি বাড়ানোর প্রভাব পড়েছে দেশটির উচ্চশিক্ষা খাতে। এর ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে…

‘ইরানের অবকাঠামোয় হামলা হলে আমিরাত-সৌদিসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে’

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হলে পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে বলে সতর্ক…

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে স্থির, ভোট গণনায় এগোচ্ছে আরব দলগুলো

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন…

আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, ড্যাবের বিরুদ্ধে অভিযোগ

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিকে তাঁর কার্যালয়ের কক্ষে ঢুকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au