বিনোদন

সৃজিত-মিথিলা-আইরা এক ফ্রেমে বন্দি

  • 7:50 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:৩২ বার

মেলবোর্ন ১ ডিসেম্বর- চলমান গুঞ্জনের ঝড়ে যখন তাদের সংসারকে ঘিরে তৈরি হচ্ছিল এক অনিশ্চিত কুয়াশা, তখন যেন বজ্রপাতের মতো নেমে এলো এমন এক ছবি, যেখানে দেখা যায় সৃজিত-মিথিলা-আইরা এক ফ্রেমে বন্দি। বিচ্ছেদের কানাঘুষা, সম্পর্কের ভাঙনের দীর্ঘদিনের জল্পনা, সবকিছুকে উপেক্ষা করে ছবিটি মুহূর্তেই হয়ে উঠেছে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি নেটিজেনদের মধ্যে ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, সব সংশয় কাটিয়ে সৃজিত-মিথিলা আবারও এক হয়েছেন এবং মেয়ে আইরাকে নিয়ে ঘুরতে গেছেন। মূলত, এই ছবিটিকে তাদের ‘পুনর্মিলন’ হিসেবে আখ্যায়িত করে অনেকে পোস্ট দিচ্ছেন।

কিন্তু অনুসন্ধানে জানা যায়, এই ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। এটি তাদের বিচ্ছেদ গুঞ্জন শুরুর সময়ের ছবিও না। ছবিটি ২০২৪ সালে একটি সংবাদমাধ্যমে দেখা গিয়েছিল, অর্থাৎ এটি আরও আগের তোলা একটি ছবি। তাই সৃজিত-মিথিলা ফের এক হয়েছেন- এটা নেটিজেনদের কেবলই জল্পনা; এর কোনো সত্যতা নেই।

এদিকে, মিথিলার বিচ্ছেদের গুঞ্জন নিয়ে ভক্ত-অনুরাগীদের আগ্রহ কম নয়। এই বিষয়ে মিথিলাও সম্প্রতি এক পডকাস্টে কৌশলী মন্তব্য করে আলোচনায় আসেন।

সে সময় মিথিলা বলেছিলেন, ‘২০২৪ সালের জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি কলকাতা যাইনি। আমার ভিসা নেই।’ সঞ্চালক যখন সরাসরি জানতে চান সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা, তখন মিথিলা রহস্য রেখে উত্তর দেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলব না।’

তবে সৃজিত এখনও তার স্বামী কিনা, এই প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।’

শেষ পর্যন্ত রহস্যের জাল আরও ঘনীভূতই হলো। মিথিলার নীরবতা আর সেই ভাইরাল ছবির রহস্য যেন প্রশ্নের চেয়ে উত্তর কম তৈরি করছে। এখন দেখার বিষয়,এই গুঞ্জনের মাঝে তিনি নিজের অবস্থান স্পষ্ট করেন কিনা, নাকি সময়ের স্রোতে সবটাই হারিয়ে যাবে বিনোদন জগতের আরেকটি ইতিহাসে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au