বিনোদন

ধানুশ-কৃতির সিনেমা: ২ দিনে ৩০ কোটি পেরিয়ে

  • 7:59 am - December 01, 2025
  • পঠিত হয়েছে:৩৩ বার
মেলবোর্ন ১ ডিসেম্বর- মুক্তির পর থেকে প্রেক্ষাগৃহে বেশ ভালো সাড়া ফেলেছে ধানুশ ও কৃতি শ্যানন অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘তেরে ইশ্‌ক মেঁ’। শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়ার সঙ্গে যাত্রা শুরু করা ছবিটি দ্বিতীয় দিনেও ঊর্ধ্বমুখী ট্রেন্ড বজায় রেখেছে।

স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, ছবিটি শনিবার আয় করেছে ১৭ কোটি রুপি,যা প্রথম দিনের ১৬ কোটির তুলনায় সামান্য বেশি। দুই দিনে মোট কালেকশন দাঁড়িয়েছে ৩৩ কোটি রুপি।

এর মধ্য দিয়েই ছবিটি কঙ্গনা রানাউতের ‘ইমারজেন্সি’র লাইফটাইম কালেকশন ২৩.৭৫ কোটিকে ছাড়িয়ে গেছে। তবে শহীদ কাপুরের ‘দেবা’-র ৫৫.৮ কোটির লাইফটাইম আয়ের সঙ্গে পাল্লা দিতে হলে এখনো আরো পথ পাড়ি দিতে হবে ছবিটিকে।
‘তেরে ইশ্‌ক মেঁ’র কেন্দ্রীয় চরিত্র মুক্তি (কৃতি স্যানন), এক তরুণী যে প্রেমে পড়ে শংকর (ধানুশ) নামের এক বিদ্রোহী, আবেগপ্রবণ এবং অস্থির মনের যুবকের। হঠাৎ ঘটে যাওয়া এক পরিস্থিতি তাদের আলাদা করে দেয়।

এরপর শংকর প্রতিশোধের শপথ নেয়—তার ভালোবাসা হারানোর যন্ত্রণা তাকে নিয়ে যায় উন্মাদনা আর ধ্বংসের পথে, যে পথে সে ঘোষণা করে “পুরো দিল্লি জ্বালিয়ে দেবে”। তাদের তীব্র, অস্থির ও অগ্নিগর্ভ আবেগই গল্পের মূল চালিকাশক্তি।গুলশান কুমার, টি-সিরিজ ও কালার ইয়েলো প্রোডাকশনস প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন আনন্দ এল রাই।

সূত্র : এনডিটিভি

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au