দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা
দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…
মেলোবোর্ন, ১ ডিসেম্বর- নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও বাংলাদেশের ভোটার হিসেবে নিবন্ধিত নন। তবে তিনি চাইলে আবেদন করতে পারেন এবং কমিশন প্রয়োজন মনে করলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার পাশাপাশি প্রার্থী হওয়াও তার পক্ষে সম্ভব।
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ তথ্য জানান।
সাংবাদিকরা জানতে চান, তারেক রহমান কি ইতিমধ্যে ভোটার হয়েছেন। জবাবে সচিব বলেন, তার জানা মতে তিনি এখনও ভোটার নন। এরপর প্রশ্ন ওঠে, তিনি কি নির্বাচন করতে পারবেন। সচিব বলেন, কমিশন সিদ্ধান্ত দিলে তিনি নির্বাচন করতে পারবেন।
কীসের ভিত্তিতে নির্বাচন কমিশন এমন সিদ্ধান্ত দেবে, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, বিষয়টি আইনে উল্লেখ আছে। তবে কোন ধারায় বা কোন আইনে উল্লেখ আছে, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ভোটার তালিকা নিবন্ধন আইনে তা পাওয়া যাবে, তার মুখস্ত নেই।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au