ইমাম নিয়োগকে কেন্দ্র করে বিএনপি–জামায়াত সংঘর্ষ, নিহত ১
মেলবোর্ন, ৮ মার্চ- রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহ মাঠে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে…
মেলবোর্ন, ২ ডিসেম্বর- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বিদেশে থাকা বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন দ্রুত বাড়ছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১ লাখ ১৪ হাজার ১২ জন প্রবাসী।
এটি এই ব্যবস্থার জন্য উল্লেখযোগ্য সূচনা হিসেবে দেখা হচ্ছে, কারণ এবারই প্রথমবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসীসহ আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে নিয়োজিতরা এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন। নিবন্ধন শুরু হয়েছে ১৯ নভেম্বর, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত।
ইসি জানায়, নিবন্ধনকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোট দেওয়ার পর তা ফিরতি খামে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে।
ইসির ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া, জাপান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, তানজানিয়া, ঘানা, মিশর, তাইওয়ানসহ নানা দেশে ভোটার নিবন্ধন চলছে।
কমিশনের কর্মকর্তাদের বক্তব্য, প্রচলিত পোস্টাল ব্যালট কার্যকর না থাকায় নতুন এই আইটি-সাপোর্টেড ব্যবস্থা চালু করা হয়েছে। তারা বলছেন, বিদেশ থেকে সাড়া মিলছে ভালো, তবে আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের আগ্রহ কতটা, তা সময় ঘনালে স্পষ্ট হবে।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রাথমিকভাবে ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au