বাংলাদেশ

মাউশির জরুরি নির্দেশনা

  • 12:32 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের মধ্যে দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক, নির্বাচনি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। সোমবার মাউশির পক্ষ থেকে এই জরুরি নির্দেশনা জারি করা হয়।

অধিদফতরের পরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত নোটিশটি সব আঞ্চলিক উপপরিচালক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক পরীক্ষা ২০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর, নির্বাচনি পরীক্ষা ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২৮ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো পরীক্ষায় শৈথিল্য বা অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এরই মধ্যে বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে সরকারি মাধ্যমিক শিক্ষকরা কর্মবিরতিতে রয়েছেন এবং বার্ষিক পরীক্ষা নেননি। চার দফা দাবি আদায়ে তারা রাজধানীতে অবস্থান কর্মসূচিও পালন করছেন। পরীক্ষার সময়সূচি সামনে থাকায় মাউশি নিশ্চিত পরীক্ষার পরিবেশে জোর দিচ্ছে।

অধিদফতর বলেছে, পরীক্ষাগুলো নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম ব্যাহত না করে নির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

 

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au