বিনোদন

কৃতির অভিনয়জীবনের নতুন এক উত্থানের ঘোষণা

  • 8:00 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:২০ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ধানুশের বিপরীতে ‘তেরে ইশক মে’ ছবিতে বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের উপস্থিতি মুহূর্তেই জয় করেছে দক্ষিণী সিনেপ্রেমীদের হৃদয় । মুক্তির আগ পর্যন্ত বলিউড থেকে দক্ষিণী বিনোদন অঙ্গনের সবার মনে একটাই প্রশ্ন, অ্যাকশনধর্মী এই চরিত্রে কৃতি নিজেকে আদৌ খাপ খাইয়ে নিতে পারবেন কি না। কিন্তু পর্দায় তার প্রথম প্রবেশেই বদলে যায় সমীকরণ, চোখের তীক্ষ্ণ দৃঢ়তা, নিখুঁত স্টান্ট আর আবেগের বিস্ফোরণে তিনি যেন ভেঙে দেন সব সংশয়ের দেয়াল। সমালোচকেরা স্তব্ধ, দর্শকেরা মুগ্ধ, এ যেন কৃতির অভিনয়জীবনের নতুন এক উত্থানের ঘোষণা।

এদিকে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দক্ষিণী দর্শকেরা এই ছবি দেখার পর থেকেই দাবি করেছেন, ‘নেপোকিডদের স্বজনপ্রীতির কারণে অনেক ভালো অভিনেত্রী ভালো ছবিতে নিজেকে প্রমাণ করার সুযোগ পান না। গুঞ্জন, বলিউড এবং দক্ষিণী বিনোদনদুনিয়ায় এই ছবি ঘিরে নাকি কম চর্চা হয়নি। ছবি মুক্তির আগে, অনেকেই নাকি দ্বিধাগ্রস্ত ছিলেন- আদ্যন্ত অ্যাকশনধর্মী ছবিতে কৃতি নিজেকে কতটা মানিয়ে নিতে পারবেন।

তবে ছবি দেখে সকলেরই সেই দ্বিধা কেটেছে। প্রত্যেকে একবাক্যে স্বীকার করেছেন, ‘লেডি কবীর সিংহ’ চরিত্রে কৃতি নিখুঁত। এমনও বলতে শোনা যায়, এই ছবিতে অভিনয় করে কৃতি প্রমাণ করেছেন, তিনি আলিয়া ভাটের থেকেও ভালো অভিনেত্রী। সঠিক সুযোগ পান না বলেই নিজেকে প্রমাণ করতে পারেন না।

এদিকে দর্শকের ভালোবাসায় আবেগে আপ্লুত হয়েছেন নায়িকা নিজেও। ভক্তদের ধন্যবাদ জানিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে লিখেছেন, ‘নিজেকে ছড়িয়ে না দিলে, নতুন ঝুঁকি না নিলে নিজেকে প্রমাণ করা যায় না। এই ছবিতে সে সবই করার চেষ্টা করেছি। দর্শককে ধন্যবাদ। তাদের আমার কাজ ভালো লেগেছে।’ তবে দর্শকের তোলা ‘স্বজনপ্রীতির’ অভিযোগ তিনি সযত্নে এড়িয়ে গিয়েছেন।

আনন্দ এল রাইয়ের পরিচালনায় নির্মিত এ সিনেমায় ধানুশ-কৃতির পাশাপাশি অভিনয় করেছেন, প্রকাশ রাজ, মাহির মহিউদ্দিন, সুশীল দাহিয়াসহ আরও অনেকে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au