বিনোদন

মিষ্টিমুখ করালেন অভিনেতা রাজকুমার রাও

  • 8:10 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- প্রথমবার বাবা হওয়ার আনন্দে ভাসছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এবার সে আনন্দ ভাগ করে নিলেন পাপারাজ্জিদের সঙ্গে, মিষ্টিমুখ করালেন তাদের। রোববার এক অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির ছিলেন অভিনেতা। সেখানেই হাসিমুখে বিলি করেন মিষ্টি।

এদিন রাজকুমারের পরনে ছিল কালো ট্র্যাক প্যান্ট, সাদা রাউন্ড-নেক টিশার্ট, কালো জ্যাকেট ও চোখে কালো রাউন্ড ফ্রেম চশমা। তারকা নয়, আর পাঁচজনের মতো সদ্য বাবা হওয়ার আনন্দ যেন চোখেমুখে স্পষ্ট তার।

অনুষ্ঠানে প্রবেশ করতেই সদ্য বাবা হওয়া রাজকুমারকে ঘিরে ধরে চিত্রশিল্পীরা অভিনন্দন জানান। কেউ কেউ জানতে চান, মেয়ের নাম ঠিক হয়েছে কি না। সকলকে ধন্যবাদ জানিয়ে এরপর রাজকুমার যা করেন, সেটাই বড় চমক। তার সঙ্গে থাকা টিমের সদস্যদের হাত থেকে একে একে মিষ্টির প্যাকেট নিয়ে বিলিয়ে দেন সকলের মাঝে। অভিনেতাকে এমন ভূমিকায় দেখে মুগ্ধ পাপারাজ্জিরা।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর রাজকুমার-পত্রলেখার চতুর্থ বিবাহবার্ষিকীতে ঘর আলো করে এসেছে ফুটফুটে কন্যাসন্তান। দেখতে দেখতে দুই সপ্তাহ বয়স হয়ে গেল ‘রাজ’কন্যার। যদিও এখনো মেয়ের নাম ঠিক করেননি অভিনেতা।

এই শাখার আরও খবর

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au