বিনোদন

জেলার ২ নিয়ে সাউথ–বলিউড আবারও নতুন উত্তেজনা

  • 8:12 am - December 02, 2025
  • পঠিত হয়েছে:৫১ বার

মেলবোর্ন, ২ ডিসেম্বর- সাউথ–বলিউড মিলিয়ে আবারও নতুন উত্তেজনা—রজনীকান্ত এর ‘জেলার ২’-এ শাহরুখ খান ক্যামিও করতে পারেন এমন জোড়ালো জল্পনায় সরগরম পুরো ইন্ডাস্ট্রি। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে নির্মাতা কিংবা অভিনেতা–দু’পক্ষের কেউই আনুষ্ঠানিক কিছু জানায়নি।

ইতোমধ্যেই মহাতারকাদের ভিড়ে সাজানো হচ্ছে নেলসন পরিচালিত জেলার ২’। ছবিটির সম্ভাব্য কাস্টে রয়েছেন মোহনলাল, শিবরাজকুমার, এসজে সুরিয়া, বিজয় সেতুপতি, জ্যাকি শ্রফ। যাদের প্রত্যেকেই প্রথম কিস্তির উত্তাপ আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছেন।

এর মধ্যেই শোনা যাচ্ছে, ২০২৬ সালের মার্চে শাহরুখের অংশ বিশেষভাবে শুট হবে। যদি সত্যি হয়, তবে ‘রা.ওয়ান’-এর পর আবারও কিং খান–রজনীকান্তকে একসঙ্গে দেখার সুযোগ মিলবে ভক্তদের। আর সেই সম্ভাবনায় সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যেই তৈরি হয়েছে তুমুল উত্তেজনা।

এদিকে ছবির গুরুত্বপূর্ণ শুটিং চলছে গোয়ায়, যেখানে একাধিক তারকা অংশ নিচ্ছেন। সংগীত করছেন আনিরুধ। আর প্রযোজনায় রয়েছে সান পিকচার্স। সব ঠিক থাকলে ‘জেলর ২’ ১২ জুন ২০২৬-এ বিশ্বজুড়ে মুক্তি পাবে।

ভক্তরা আশা করছেন—ডিসেম্বর ১২, সুপারস্টারের জন্মদিনে হয়তো মিলবে প্রথম ঝলক বা টিজার।

সূত্র: ইন্ডাস্ট্রি বাজ

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au