বাংলাদেশ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • 4:44 pm - December 02, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ ডিসেম্বর- মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর কাছে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

শিবচর থানার ওসি জরিরুল ইসলাম জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত অবস্থায় দুজনকে ফরিদপুরের ভাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

পুলিশ ও স্থানীয়দের মতে, সেতুর পূর্বদিকে দ্রুতগতির বাসটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটিও সড়কের পাশে আটকে পড়ে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।

দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়। পরে ক্ষতিগ্রস্ত গাড়িগুলো সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

ওসি জরিরুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কীভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au