3. Hot News

নিখোঁজ এমএইচ৩৭০ উড়োজাহাজ আবার খুঁজবে মালয়েশিয়া

  • 4:39 pm - December 03, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৩ ডিসেম্বর- মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ ফ্লাইট এমএইচ৩৭০–এর খোঁজ আবার শুরু হচ্ছে ১১ বছর পর। দেশটির পরিবহনমন্ত্রী বুধবার জানান, নতুন অনুসন্ধান অভিযান আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবং যুক্তরাষ্ট্রভিত্তিক রোবোটিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওশেন ইনিফিনিটি এতে অংশ নেবে। অভিযানটি সমুদ্রপৃষ্ঠে ৫০ দিন ধরে চলবে।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আগের অনুসন্ধান কার্যক্রমে কোনো চিহ্ন না মিললেও নতুন প্রযুক্তি, তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে এবার সম্ভাব্য নতুন অনুসন্ধান অঞ্চল নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিংগামী এমএইচ৩৭০ আকাশে উধাও হয়ে যায়। বোর্ডে ছিলেন ২২৭ যাত্রী ও ১২ জন ক্রু। ঘটনার পর ইতিহাসের অন্যতম বৃহৎ অনুসন্ধান অভিযান পরিচালিত হলেও বিমানটির কোনো সন্ধান পাওয়া যায়নি। উড়োজাহাজ শিল্পে এই ঘটনাকে এখনো অন্যতম গভীর রহস্য হিসেবে দেখা হয়।

মালয়েশিয়া সরকার এর আগে জানিয়েছিল, নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেলে তবেই অনুসন্ধান পুনরায় শুরু হবে। নতুন উদ্যোগের ঘোষণার মাধ্যমে নিখোঁজ যাত্রীদের পরিবার আবারও আশার আলো দেখছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

টোকিওর প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ আহত ১০

মেলবোর্ন, ১৯ জুন-  জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। শুক্রবার টোকিওর কিতা…

ভারী বৃষ্টিতে পশ্চিমবঙ্গে ধস ও বন্যার আশঙ্কা, দার্জিলিং–শিলিগুড়ি সড়ক যোগাযোগ বন্ধ

মেলবোর্ন, ১৯ জুন- রাতভর টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে পাহাড়ি ও সমতল এলাকা। পাহাড় থেকে সমতল পর্যন্ত বিভিন্ন জায়গায় ধস, সেতু…

যেভাবে দুটি শান্তিচুক্তি নস্যাৎ করতে চান নেতানিয়াহু

মেলবোর্ন, ১৯ জুন- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাম্প্রতিক সামরিক পদক্ষেপ নতুন করে আঞ্চলিক ও আন্তর্জাতিক কূটনীতিকে সংকটের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে,…

দেড় মাসের শিশুকন্যাকে ২৫ হাজার টাকায় বিক্রি, পুলিশের অভিযানে উদ্ধার

মেলবোর্ন, ১৯ জুন- মাগুরায় চাঞ্চল্যকর এক ঘটনায় অর্থকষ্টের কারণে নিজের দেড় মাস বয়সী কন্যাশিশুকে স্ত্রীর অগোচরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। শিশুটি…

ভারতে বিজেপি নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪

মেলবোর্ন, ১৯ জুন- ভারতের ছত্তিশগড় রাজ্যে বালু মহালকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতাসহ তিনজনকে জীবন্ত পুড়িয়ে হত্যার অভিযোগ…

চীন ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন তারেক রহমান, গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ ও জ্বালানি খাত

মেলবোর্ন, ১৮ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরকে ঘিরে কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের প্রায় চার মাস…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au