বাংলাদেশ

নড়াইলে ৬ শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষক গ্রেপ্তার

  • 9:08 pm - September 06, 2026
  • পঠিত হয়েছে:৩১ বার
ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ছবি: সংগৃহীত

নড়াইল সদর উপজেলায় ছয় শিশুছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদরাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এক ভুক্তভোগী শিশুর মায়ের করা মামলার পর গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মাহবুবুর রহমান (২৫)। তিনি মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। নড়াইল পৌরসভার ডুমরতলা এলাকার ওই মাদরাসার হেফজ বিভাগের শিক্ষক হিসেবে তিনি কর্মরত ছিলেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে এক শিশুর মা সন্তানকে দেখতে ডুমরতলা গ্রামের মাদরাসাটিতে যান। এ সময় আট বছর বয়সী ওই শিশু তার মাকে জানায়, আগের রাতে শিক্ষক মাহবুবুর রহমান তাকে ধর্ষণ করেছেন।

পরে বিষয়টি মাদরাসা কর্তৃপক্ষকে জানানো হলে তারা শিশুটির কাছে ঘটনার বিষয়ে জানতে চায়। তখন সে তার সঙ্গে ঘটে যাওয়া বিষয়টি খুলে বলে। এ সময় মাদরাসায় থাকা আরও পাঁচ শিশুছাত্রও একই শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর মাহবুবুর রহমান আত্মগোপনে চলে যান। পরে শনিবার (৫ সেপ্টেম্বর) এক ভুক্তভোগী শিশুর মা নড়াইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পুলিশ জানায়, মামলা হওয়ার প্রায় ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকার গাছা থানা থেকে মাহবুবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু বলেন, এক ভুক্তভোগী শিশুর মা ধর্ষণের অভিযোগে থানায় মামলা করেন। মামলার এজাহারভুক্ত আসামি মাহবুবুর রহমানকে মামলা হওয়ার ১০ ঘণ্টার মধ্যে গাজীপুর মেট্রোপলিটন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

এই শাখার আরও খবর

মণিপুরে যৌথ অভিযানে দুই সশস্ত্র সদস্য নিহত, আহত দুই

মণিপুরের চূড়াচাঁদপুর জেলায় ভারতীয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মির (ইউকেএনএ) দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন…

দিল্লিতে পাঁচতলা ভবন ধস, পেইং গেস্ট পড়ুয়াদের আটকে পড়ার আশঙ্কা

দিল্লির দক্ষিণ-পশ্চিম এলাকায় হঠাৎ ধসে পড়েছে পাঁচতলা একটি আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে…

তিন দশক পরও সালমান শাহকে ঘিরে আগ্রহের রহস্য কী?

“আমার জীবনের একটা বড় আফসোসের জায়গা হলো সালমান শাহকে নিজের চোখে দেখতে না পারা। উনি বেঁচে থাকলে অবশ্যই গিয়ে দেখা করতাম। এতটা ভালো লাগে সালমান…

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au