সর্বশেষ

পুলিশে যোগ দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী নারী দলের সদস্য

  • 5:34 am - December 04, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ ডিসেম্বর-ক্রিকেটের পাশাপাশি নতুন ভূমিকায় ভারত নারী দলের ক্রিকেটার রিচা ঘোষ। পশ্চিমবঙ্গ পুলিশে যোগ দিলেন তিনি। ভারতের হয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই রিচাকে নিয়োগপত্র দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার রাজ্য পুলিশে যোগ দিলেন শিলিগুড়ির মেয়ে।

রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তার মা, বাবাও ছিলেন। রাজীবের সঙ্গে ছবিও তোলেন রিচা।

রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশও। টুইটে তারা লিখেছে, ‘ভারতের বিশ্বকাপজয়ী নারী ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাকে শিলিগুড়ির সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগতম।’

ভারতের নারী দল মুম্বাইয়ের মাঠে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ জেতার পরই পশ্চিমবঙ্গ সরকার রিচাকে পুলিশে চাকরির প্রস্তাব দেয়। সেই প্রস্তাবে রাজি হন রিচা। পরে ইডেনে বাংলার ক্রিকেট সংস্থার অনুষ্ঠানে রিচার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পুলিশে যোগ দিলেন রিচা।

আপাতত ভারত নারী দলের কোনো খেলা নেই। সামনে নারীদের আইপিএল রয়েছে। রিচা রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। আড়াই কোটি রুপি দিয়ে তাকে ধরে রেখেছে বেঙ্গালুরু। তাদের হয়ে জানুয়ারি মাসে মাঠে নামতে দেখা যাবে ভারতের বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক-ব্যাটারকে।

এই শাখার আরও খবর

১৬ দিনে ছয় মাদ্রাসায় শিশু নির্যাতনের অভিযোগ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

বাংলাদেশের গাজীপুর, ঢাকার সাভার, কুষ্টিয়া ও পাবনার ছয়টি মাদ্রাসায় ১৬ দিনের মধ্যে শিশুদের ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। গত ৮ থেকে ২৩ অক্টোবরের…

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ৩ কোটি টাকার স্বর্ণালংকারসহ যাত্রী আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা…

ঢাবির সূর্যসেন হল শাখা ছাত্রশিবিরের সাথী ছিলেন রাশেদ খাঁন, দাবি এনসিপি নেতার

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খাঁন একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল শাখা ইসলামী ছাত্রশিবিরের শপথবদ্ধ সাথী ছিলেন বলে দাবি করেছেন…

মৃত ব্যক্তির কবর খুঁড়তে হলো স্ত্রী-মেয়েকে, জামায়াতের ‘ইনসাফ’ নিয়ে প্রশ্ন তাসনিম জারার

পিরোজপুরে দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীর দাফন নিয়ে বিতর্কের ঘটনায় জামায়াতে ইসলামীর ‘ইনসাফ’ ও মানবিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব…

মাদ্রাসার হুজুরদের হুমকিতে মেয়েকে নিয়ে আত্মগোপনে সেই বডি বিল্ডার রুমি

ওটিএন বাংলা রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর একটি মাদরাসায় কন্যাশিশুকে চুমু দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষককে মারধর ও ভাঙচুরের ঘটনায় আলোচনায় আসা বডি বিল্ডার শাহজালাল রুমি…

ছাত্র আন্দোলনের কাছে নির্বাচনে হারলেন সার্বিয়ার নেতা ভুচিচ

সার্বিয়ার দীর্ঘদিনের নেতা আলেকসান্দার ভুচিচ নির্বাচনে পরাজয় স্বীকার করেছেন। রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফলে ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলন সমর্থিত প্রার্থীদের বড় জয়ের ইঙ্গিত পাওয়া গেছে। ফলাফল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au