বিনোদন

সিয়াম-ইধিকা জুটিতে আসছে নতুন সিনেমা

  • 3:30 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:২১ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- আগামী বছরে দেশের সিনেমাতে নির্মিত হতে যাচ্ছে বেশ কিছু বড় বাজেটের সিনেমা। এসব ছবি ঘিরে দর্শকদের আগ্রহ কম নয়। এর মধ্যে কয়েকটি সিনেমা শুটিং শুরু হয়েছে।

পরিচালক মেহেদী হাসানের ‘রাক্ষস’ তেমন একটি ছবি। রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ হতে না হতেই নতুন সিনেমার খবর দিলেন চিত্রনায়ক সিয়াম আহমেদ। এবার জানা গেল এতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করবে কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

চলতি সপ্তাহেই ছবির আনুষ্ঠানিক চুক্তি হওয়ার কথা রয়েছে। সব ঠিক থাকলে এটি হবে সিয়াম-ইধিকা জুটির প্রথম সিনেমা।

‘রাক্ষস’ নামের এই সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। শাকিব খানের পর এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধছেন ইধিকা।

শুরুর দিকে এই সিনেমায় নায়িকা হিসেবে প্রার্থনা ফারদিন দীঘি ও সাবিলা নূরের নাম শোনা গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ইধিকা পালকেই চূড়ান্ত করা হয়েছে। সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী হাসান হৃদয়, যার আগের সিনেমা ‘বরবাদ’-এও নায়িকা ছিলেন ইধিকা। সব ঠিকঠাক থাকলে এটাই হবে সিয়াম ও ইধিকার প্রথম জুটি বাঁধা সিনেমা।

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তামিম রহমানের সিকান্দার ছবিতে তাদের একসঙ্গে অভিনয়ের গুঞ্জন শোনা গিয়েছিল। তবে সেই প্রকল্প আর এগোয়নি। তাই ‘রাক্ষস’-এ তাদের একসঙ্গে দেখা যাবে বলে দর্শকদের নতুন করে আগ্রহ দেখা দিয়েছে।

ইধিকা পাল বাংলাদেশি দর্শকের কাছে পরিচিতি পান শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে। পরে শাকিবের বিপরীতে বরবাদ–এও অভিনয় করেন।

এর বাইরে তিনি কাজ করেছেন হাসিবুর রেজার কবি, কলকাতার খাদান এবং দেবের সঙ্গে রঘু ডাকাত ছবিতে। ধীরে ধীরে তিনি দুই বাংলাতেই নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছেন।

অন্যদিকে সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি জংলি—যেখানে তার সহশিল্পী ছিলেন শবনম বুবলী। পোড়ামন ২- দিয়ে বড় পর্দায় অভিষেকের পর থেকে বাণিজ্যিক ও কনটেন্টনির্ভর—দুই ধরনের ছবিতেই তিনি নিজের অবস্থান পোক্ত করেছেন।

প্রযোজনা সংস্থা জানিয়েছে, চলতি মাসেই ঢাকায় ‘রাক্ষস’–এর শুটিং শুরু হবে। এরপর শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বিভিন্ন স্থানে দৃশ্যধারণ করা হবে। আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশনের পরিকল্পনাও রয়েছে। তবে এ নিয়ে পরিচালক মেহেদী হাসান এবং সিয়াম আপাতত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au