বিনোদন

দশ বছর পর বড় পর্দায় ইমরান খান

  • 3:32 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৪২ বার

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- আমির খান প্রোডাকশনস তাদের নতুন ছবি ‌‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’-এর ঘোষণাতেই সিনেমা জগতে চমক এনেছে। এই ছবি দিয়েই অভিনেতা তথা কমেডিয়ান বীর দাসের পরিচালনায় হাতেখড়ি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বীর দাস এবং মোনা সিং।

তবে ইন্টারনেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন। প্রায় দশ বছর পর এই ছবির ঘোষণা ভিডিওতে বিশেষ ঝলক দেখিয়েছেন অভিনেতা। ২০১৫ সালে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে কাট্টি বাট্টি ছিল তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এরপর ২০১৮ সালে তিনি স্বল্পদৈর্ঘ্যের ছবি মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’র মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি করেন।

‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ ছবির ঘোষণা ভিডিওটি বেশ কৌতুকপূর্ণ। ভিডিওতে দেখা যায়, আমির খান এবং বীর দাস একটি বেশ গম্ভীর আলোচনায় মগ্ন। লাল সিং চড্ডা অভিনেতা বীর দাসকে হ্যাপি প্যাটেল ছবিটি তৈরির জন্য মৃদু ভর্ৎসনা করছেন। আমির খান দাবি করেন যে তারা আলোচনা করেছিলেন, হ্যাপি প্যাটেল খতরনাক জাসুসে অ্যাকশন, রোম্যান্স এবং একটি ডান্স নম্বর থাকবে; কিন্তু সেগুলোর সবই যেন ছবিতে অনুপস্থিত। তাই তিনি ছবিটি ফ্লপ হবে বলে মন্তব্য করেন। অন্যদিকে, বীর দাস তার কাজকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান। ঠিক তখনই প্রেক্ষাগৃহ থেকে দর্শকরা বেরিয়ে আসে এবং ছবিটির প্রশংসা করতে থাকে, সেই সঙ্গে আমির খান যে বিষয়গুলো নিয়ে সন্দিহান ছিলেন, অ্যাকশন, রোম্যান্স এবং আইটেম গান সবকিছুরই প্রশংসা করে দর্শকরা।

ভিডিওটির শেষ কয়েক মিনিটে বীর দাস, মোনা সিং এবং ইমরান খানকে তাদের চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়, যা হল ২০২৬ সালের ১৬ জানুয়ারি।

ইমরান খানের প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। আই হেট লাভ স্টোরিজ, ব্রেক কে বাদ এবং জানে তু… ইয়া জানে না’র মতো রোম্যান্টিক কমেডি ছবির মাধ্যমে তরুণ দর্শকদের মধ্যে ইমরান খান এককালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু ২০১৫ সালে কাট্টি বাট্টি’র ব্যর্থতার পর তিনি দীর্ঘ বিরতি নেন।

তবে, জানা গেছে যে ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’-এ বিশেষ উপস্থিতি ছাড়াও তিনি সম্পূর্ণভাবে সিনেমায় ফিরছেন।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au