সর্বশেষ

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৪ শিক্ষার্থী গ্রেফতার

  • 5:34 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার
ধর্ষণ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ৪ ডিসেম্বর- ঢাকার সাভারের আশুলিয়ায় এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পিকনিকের প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, তার ভিডিও ধারণ এবং পরে ব্ল্যাকমেইল করার অভিযোগে গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। বুধবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই শফিকুল ইসলাম সুমন। এর আগে রাতে ভুক্তভোগীর বোন বাদী হয়ে চার জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেন।

গ্রেফতার চার জন হলেন দেলোয়ার ভূঁইয়া (২৬), তাজুল ইসলাম তাজ (২৩), শ্রাবণ সাহা (২৩) ও অন্তু দেওয়ান (২৮)। চার জনই গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী। ভুক্তভোগী তরুণীও আশুলিয়ার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং পরিবারের সঙ্গে ধামরাই পৌরসভায় থাকেন।

মামলার এজাহারে উঠে এসেছে ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ভয়াবহ বর্ণনা। জানা যায়, গত ৭ এপ্রিল সকাল ১১টার দিকে পিকনিকের কথা বলে অভিযুক্ত প্রথম তিন জন তাকে নিয়ে যায় আশুলিয়ার ফুলেরটেক এলাকার একটি বাসায়। সেখানে তাকে কোমল পানীয়ের সঙ্গে অজ্ঞান করার ওষুধ খাওয়ানো হয়। অচেতন হওয়ার পর তিনি বিকেল ৫টার দিকে জ্ঞান ফিরে দেখেন, বাসায় থাকা তিন জনই তাকে ধর্ষণ করেছে। তিনি টের পান যে তার অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা হয়েছে। চিৎকার করলে তাকে হুমকি দেওয়া হয় যে আইনি ব্যবস্থা নিলে এসব ভিডিও ছড়িয়ে দেওয়া হবে এবং অ্যাসিড হামলার ভয় দেখানো হয়।

এরপর কয়েক দফায় ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে মোট ৯৬ হাজার টাকা আদায় করে। ভয়াবহ নির্যাতন এখানেই থেমে থাকেনি। গত ৬ নভেম্বর সকালে আশুলিয়ার বাইশ মাইল এলাকায় তাকে আটকে চতুর্থ অভিযুক্তের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বলা হয়। রাজি না হলে প্রথম তিন জন তাকে মারধর করে এবং জোর করে নেশাজাতীয় বিষাক্ত পানীয় পান করায়। তাদের হাত থেকে মুক্ত হয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে ফিরে যান, যেখানে তিনি আবার অচেতন হয়ে পড়েন। প্রথমে তাকে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থা খারাপ হলে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

তরুণী চিকিৎসাধীন অবস্থায় থাকতেই তার পরিবারের একজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। সুস্থ হয়ে বিশ্ববিদ্যালয়ে ফেরার পর ২৬ নভেম্বর দুপুরে তিনি আবার অভিযুক্তদের মুখোমুখি হন। তারা তাকে একটি কক্ষে নিয়ে গিয়ে দরজা আটকে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেয় এবং নতুন করে জীবন শুরু করার পরামর্শ দেয়। এতে রাজি না হওয়ায় অভিযুক্তরা তাকে গালিগালাজ ও হুমকি দেয়।

ঘটনার পর ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে জানান আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান। তিনি বলেন, “ভুক্তভোগীর করা মামলার পরিপ্রেক্ষিতে আমরা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করেছি। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে।”

এই শাখার আরও খবর

প্রতিদিন ৫ থেকে ৭ হাজার গ্রেপ্তারের অভিযোগ শেখ হাসিনার

বাংলাদেশে প্রতিদিন ৫ থেকে ৭ হাজার মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে…

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত নেতা, ভিডিও ভাইরালের পর স্ত্রী দাবি

মাদারীপুরের শিবচরে এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় জামায়াতে ইসলামীর নেতা তাইজুল ইসলামকে আটকের ঘটনা ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে দলীয় দায়িত্ব থেকে…

বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র, সহায়তা পাননি স্ত্রী

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে জেলা গোয়েন্দা পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে মঙ্গলবার, ২৭ অক্টোবর আদালতে এ অভিযোগপত্র…

ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, পানিবণ্টন নিয়ে নতুন আলোচনায় ভারত-বাংলাদেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। তিন দশকের এই চুক্তি নবায়নের আগে পানির ন্যায্য বণ্টন…

হুথিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে সংঘাতে জড়িয়েছে তারা?

ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে তীব্র হয়ে ওঠায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ইরান-সমর্থিত সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী হুথিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের…

চাঁদা না পেয়ে ইউপি সদস্যকে পিটিয়ে পরিষদ থেকে বের করে দিলেন বিএনপি নেতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে এক ইউপি সদস্যকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সিরাজুল ইসলাম তোতার বিরুদ্ধে। মঙ্গলবার (২৭…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au