দেশব্যাপী আন্দোলনে নামতে চায় ভারতের মুসলিমরা
মেলবোর্ন, ২৫ জুন- ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান হামলা, বৈষম্য ও ধর্মীয় অধিকারে হস্তক্ষেপের অভিযোগ তুলে দেশব্যাপী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির মুসলিমদের অন্যতম…
মেলবোর্ন, ৬ ডিসেম্বর- ভারতের উত্তর প্রদেশে ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর এবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রেজিনগরে একই নামে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্যোগ নিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবীর। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এতে হস্তক্ষেপ না করায় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে আর কোনো আইনি বাধা নেই বলে জানা গেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টায় রেজিনগরে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হবে। এই ঘোষণা ঘিরে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছড়িয়ে পড়েছে উত্তাপ। নানা মহলে এই উদ্যোগকে সংখ্যালঘু আবেগকে রাজনৈতিকভাবে ব্যবহার করার অভিযোগ উঠেছে।
শুক্রবার সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর জানান, নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ তিন বছর ধরে চলবে এবং অর্থায়ন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। তিনি অনুষ্ঠানের শান্তিপূর্ণ সম্পাদনে রাজ্য পুলিশের সহযোগিতা চান। নিরাপত্তার অংশ হিসেবে মুর্শিদাবাদে ইতোমধ্যে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। বিধায়কের দাবি, তার নিজস্ব দুই হাজার স্বেচ্ছাসেবকও মাঠে থাকবে।
বৃহৎ পরিসরে আয়োজিত এ অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হবে বলে প্রত্যাশা আয়োজকদের। মরাদিঘি এলাকায় কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বিশাল মঞ্চ; অতিথি ও সাধারণ মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে লক্ষাধিক মানুষের খাবারের ব্যবস্থা।
এদিকে, মসজিদ নির্মাণ ঘিরে রাজনৈতিক মহল তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। বিজেপির অভিযোগ মসজিদের নামে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের বক্তব্য, হুমায়ুন কবীর সংখ্যালঘু আবেগ নিয়ে রাজনৈতিক খেলা করছেন এবং তার ডাকে মানুষ সাড়া দেবে না।
সংবাদ সম্মেলনে হুমায়ুন কবীর আরও জানান, তিনি ১৭ ডিসেম্বর বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন এবং ২২ ডিসেম্বর বহরমপুরে নতুন একটি ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেবেন। তৃণমূল কংগ্রেস আগেই জানিয়ে দিয়েছে, তাদের সঙ্গে হুমায়ুনের কোনো সম্পর্ক আর নেই।
নতুন মসজিদের জমি চিহ্নিত করা হয়েছে জানিয়ে হুমায়ুন কবীর বলেন বাধা-বিপত্তি যাই থাকুক, পূর্বঘোষণা অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন তিনি করেই ছাড়বেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au