বাংলাদেশ

ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন

  • 2:35 am - November 07, 2026
  • পঠিত হয়েছে:১০ বার
ঢাকার বারিধারায় বৈশাখী পরিবহনের বাসে আগুন। ছবিঃ সংগৃহীত

রাজধানীর বারিধারায় প্রগতি সরণিতে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে বারিধারার ‘জে’ ব্লক এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ভাটারা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৈশাখী পরিবহনের বাসটি সাভার থেকে নতুন বাজার রুটে চলাচল করে। শুক্রবার সন্ধ্যায় বাসটি বারিধারা এলাকায় যাত্রী নামানোর কিছুক্ষণ পর দুই থেকে তিনজন দুর্বৃত্ত সেখানে এসে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি। বাসে থাকা যাত্রীরা আগুন ছড়িয়ে পড়ার আগেই নিরাপদে বেরিয়ে আসেন। ফলে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, ঘটনাস্থলের কাছাকাছি থাকা সিসিটিভি ক্যামেরাগুলোর কোনো স্পষ্ট ফুটেজ পাওয়া যায়নি। তবে আশপাশের এলাকার বিভিন্ন ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং বাসটি সেখান থেকে সরিয়ে নেয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও সহকারীকে থানায় নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

তবে বাসটিতে আগুন দেওয়ার কারণ বা এর পেছনে কারা রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশের তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

এই শাখার আরও খবর

কক্সবাজারে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি, অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে

কক্সবাজারের খরুলিয়ায় তিনটি মোটরসাইকেলে এসে একটি মাইক্রোবাসের গতিরোধ করে এক ব্যবসায়ীকে গুলি করেছে ছয় ব্যক্তি। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সদর উপজেলার খরুলিয়া লাল গোলাপ কমিউনিটি…

খুলনায় রবীন্দ্রনাথের গ্রাফিতির মুখে কালি, পাশে রবীন্দ্রবিরোধী পোস্টার

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর উপলক্ষে নগরীর সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে আঁকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতির মুখে কালি মাখিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। একই সঙ্গে প্রতিকৃতিটির পাশে…

সেনা হত্যার পর পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান, পড়ে আছে ৩ লাশ

ওটিএন বাংলা ডেস্ক :  সেনাসদস্য হত্যার ঘটনার পর কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। এর মধ্যেই হ্নীলা ইউনিয়নের পাহাড়ে তিনজনের লাশ পড়ে…

ভারতের পাঞ্জাবে চলন্ত ট্রেনের একাধিক বগিতে আগুন

ভারতের পাঞ্জাব রাজ্যে চলন্ত একটি ট্রেনের তিন থেকে চারটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে আগুন ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন…

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাজ্যে ভারতীয় নাবিক আটক, ১০ বছরের কারাদণ্ডের শঙ্কা

আন্তর্জাতিক জলসীমা থেকে রাশিয়ার তেলবাহী কথিত ‘শ্যাডো ফ্লিটের’ একটি জাহাজ জব্দ করে এর ভারতীয় ক্যাপ্টেনকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্য। নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে জাহাজের ক্যাপ্টেন অজয় পান্তের…

ছিনতাইকারী ভেবে দুই পুলিশ সদস্যকে পেটালেন কুবি শিক্ষার্থীরা

ওটিএন বাংলা ডেস্ক :  ছিনতাইকারী সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা দুই পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে মারধর করে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেছেন। পরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au