বিশ্ব

আসামের বিখ্যাত চা, কাশ্মিরের জাফরানসহ পুতিনকে আর কী দিলেন মোদি

  • 3:46 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার

মেলবোর্ন, ৬ ডিসেম্বর-  ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পেয়েছেন ভারতের বিভিন্ন প্রান্তের ছয়টি বিশেষ উপহার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগতভাবে এসব সামগ্রী নির্বাচন করেছেন। উপহারগুলোর মধ্যে ছিল আসামের বিখ্যাত চা, কাশ্মীরের জাফরান, রূপার তৈরি শিল্পকর্ম এবং ভারতের ঐতিহ্যবাহী ধর্মগ্রন্থের একটি বিশেষ সংস্করণ।

বার্ষিক ভারত–রাশিয়া সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছান পুতিন। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে লালগালিচা সংবর্ধনার মধ্যেই তাকে স্বাগত জানান মোদি।

সফরের শুরুতেই মোদি পুতিনকে গীতার রাশিয়ান ভাষার একটি সংস্করণ উপহার দেন। মহাভারতের যুদ্ধের আগে অর্জুন ও কৃষ্ণের সংলাপ নিয়ে রচিত এই দর্শনগ্রন্থ ভারতীয় কূটনীতিতেও বিশেষ গুরুত্ব বহন করে।

মোদি আরও উপহার দেন মুর্শিদাবাদে তৈরি রূপার টি–সেট, যাতে রয়েছে কারুকাজ করা পেয়ালা, কেটলি এবং পরিবেশন পাত্র। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী নকশা এতে স্পষ্ট। এছাড়া পুতিন পান মহারাষ্ট্রের তৈরি রূপার ঘোড়া এবং আগরার মার্বেল পাথরের দাবার সেট। তালিকায় ছিল আসামের বিশ্বখ্যাত চা এবং কাশ্মীরের প্রিমিয়াম জাফরান।

ভারত ও রাশিয়ার সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে আরও ঘনিষ্ঠ হয়েছে। রাশিয়ার অপরিশোধিত তেল আমদানির কারণে যুক্তরাষ্ট্রের শুল্ক বাড়ানো সত্ত্বেও দিল্লি মস্কোর সঙ্গে বাণিজ্য নীতিতে ছাড় দেয়নি। পুতিন দিল্লিতে এসে সেই অবস্থানকে স্বাগত জানিয়ে দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের বার্তা পুনর্ব্যক্ত করেন।

সূত্র:  এনডিটিভি

এই শাখার আরও খবর

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

রাষ্ট্র-মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা

রাষ্ট্র-মালিকানাধীন দেশের ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় দেড় লাখ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। গত ৩০…

কোণঠাসা বিজেপি কি ফের কট্টর হিন্দুত্বের পথে?

টানা আড়াই দশক ধরে ভারতের রাজনীতিতে প্রভাবশালী অবস্থানে থাকা ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নানা কারণে এখন কিছুটা চাপে। এই পরিস্থিতিতে দলটি আবারও কট্টর হিন্দুত্বের রাজনীতির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au