বিশ্ব

ইন্ডিগোর বিমান সঙ্কটে অনুপস্থিত বর-কনে, বিয়ের আনুষ্ঠানিকতা অনলাইনে

  • 5:56 pm - December 06, 2025
  • পঠিত হয়েছে:৪৭ বার
ভুবনেশ্বরেই বসে অনলাইনে সারতে হলো বিয়ের বাকি আচার-অনুষ্ঠান। ছবিঃ আনন্দবাজার

মেলবোর্ন, ৬ ডিসেম্বর- ইন্ডিগো এয়ারলাইন্সের ধারাবাহিক ফ্লাইট বাতিলের কারণে অদ্ভুত এক পরিস্থিতির মুখে পড়লেন নবদম্পতি মেধা ক্ষীরসাগর ও সঙ্গম দাস। নিজেরাই নিজেদের রিসেপশনে যেতে পারলেন না। বাধ্য হয়ে ভুবনেশ্বরেই বসে অনলাইনে সারতে হলো বিয়ের বাকি আচার-অনুষ্ঠান।

ঘটনাটি ঘটে ২ ডিসেম্বর। সেদিন নির্ধারিত সময়েই মেধা ও সঙ্গম ভুবনেশ্বর বিমানবন্দরে পৌঁছান। তাঁদের পরিকল্পনা ছিল ভুবনেশ্বর থেকে বেঙ্গালুরু হয়ে কর্নাটকের হুব্বালিতে যাওয়া। ৩ ডিসেম্বর মেধার বাড়িতে রিসেপশনের আয়োজন ছিল। সবকিছু ঠিকঠাক রাখতে আগেই ইন্ডিগোর টিকিট কেটে রেখেছিলেন তাঁরা।

কিন্তু বিমানবন্দরে পৌঁছেই তাঁরা জানতে পারেন ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিল হচ্ছে। তাঁদের ফ্লাইটও বাতিলের তালিকায় ছিল। প্রথমে ভেবেছিলেন কিছুটা অপেক্ষা করলে হয়তো পরবর্তী কোনো ফ্লাইট পাবেন। কিন্তু সারা দিন কাটলেও কর্নাটকের উদ্দেশে একটি ইন্ডিগোর ফ্লাইটও উড়েনি। ফলে ২ ডিসেম্বর যাত্রা সম্ভব হয়নি।

পরদিন ৩ ডিসেম্বরও একই অবস্থা। বিমান সঙ্কট কাটেনি। ইন্ডিগোর আরও ফ্লাইট বাতিল হয়। বিয়ের শুভক্ষণ যাতে হাতছাড়া না হয়, তাই পরিবার সিদ্ধান্ত নেয় অনুষ্ঠান অনলাইনেই করা হবে। কর্নাটকে অনুষ্ঠানের মঞ্চে বড় একটি টিভি বসানো হয়। অন্যদিকে ভুবনেশ্বরে বর-কনের সাজেই ক্যামেরার সামনে বসে পড়েন মেধা ও সঙ্গম। দুই পাশে পরিবার ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। দুই জায়গা থেকে সংযোগ রেখে রিসেপশনের সব আচার-অনুষ্ঠান শেষ করা হয়।

ইন্ডিগোর এই সঙ্কটে শুধু এই নবদম্পতিই নন, দেশের বিভিন্ন বিমানবন্দরে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। বুধবার এক দিনে সংস্থাটি ২০০টির বেশি ফ্লাইট বাতিল করে। দিল্লি, মুম্বই, বেঙ্গালুরুসহ বিভিন্ন বড় বিমানবন্দরে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়।

সূত্রঃ আনন্দবাজার

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলায় পরপর দুই শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন; ব্যাপক হতাহতের আশঙ্কা

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ভবন ধসে পড়েছে, বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে…

ঘুমধুম সীমান্তে আবারও মাইন বিস্ফোরণ, যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

মেলবোর্ন, ২৫ জুন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় আবারও স্থলমাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. শফি (৩৫) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে…

স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল, জোড়া গোলে উজ্জ্বল ভিনিসিয়ুস

মেলবোর্ন, ২৫ জুন- বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিজেদের চিরচেনা ছন্দে ফিরেছে ব্রাজিল। স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে শেষ ৩২ দলের…

ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১৫৭

মেলবোর্ন, ২৫ জুন- দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও…

যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসায় আসছে বড় পরিবর্তন

মেলবোর্ন, ২৫ জুন- আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি-ডিএইচএস) দীর্ঘদিন ধরে চালু থাকা…

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ ভবনের ছাদধস, নিহত ৩

মেলবোর্ন, ২৫ জুন-  ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার তারাতলা এলাকায় নির্মীয়মাণ একটি বহুতল ভবনের ছাদ ধসে অন্তত তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঘটে যাওয়া এ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au