বিনোদন

কখনও কখনও জীবন নিজেই পথ করে দেয়: কৃতি শ্যানন

  • 9:32 pm - December 07, 2025
  • পঠিত হয়েছে:১৫ বার

মেলবোর্ন, ৭ ডিসেম্বর- সৌদি আরবের জেদ্দায় রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে শুক্রবার হাজির ছিলেন বলিউড তারকা কৃতি শ্যানন। উৎসবে একটি সেশনে অংশ নেন তিনি, নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা তুলে ধরেন।

কৃতি একটি বিশেষ মুহূর্ত স্মরণ করেন। ক্যারিয়ারের প্রথম দিকে সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে সেটে থাকার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ‘তখন নিজেকে একেবারে নতুন, কিছুই জানি না, এমনই একজন মনে হতো।’

আলোচনাটি সামনে আসে তখন, যখন দর্শকসারির একজন জানান যে, তিনিও শাহরুখের সঙ্গে কাজ করেছেন। এ প্রসঙ্গে কৃতি ফিরে যান রোহিত শেট্টির ‘দিলওয়ালে’ সিনেমার শুটিং-সময়ে কাটানো দিনগুলোর স্মৃতিতে।

তিনি শাহরুখ খানকে ‘অত্যন্ত ভদ্র ও সদয়’ আখ্যায়িত করে বলেন, ‘তিনি যখন কারও সঙ্গে কথা বলেন, পুরো মনোযোগ দিয়ে কথা বলেন। তিনি বুদ্ধিদীপ্ত ও রসিক। সেটের প্রতিটি মানুষকে সম্মান করেন।’

তার এই স্মৃতিচারণে দর্শক দারুণ সাড়া দেয়। সেশনজুড়ে করতালি ও উচ্ছ্বাসে ছিল প্রাণময়।

কৃতি জানান, তার চলচ্চিত্রে প্রবেশ মোটেও পরিকল্পিত নয়। প্রকৌশল শিক্ষার্থী হিসেবে পড়াশোনায় মনোযোগী থাকলেও নিজের আসল আগ্রহ ঠিক কোথায়—তা খুঁজছিলেন। শখ হিসেবে মডেলিং শুরু করেন, কিছুদিনের মধ্যে করেন টিভি বিজ্ঞাপন, আর সেখান থেকেই সিনেমার প্রস্তাব আসে। তিনি বলেন, ‘কখনও কখনও জীবন নিজেই পথ করে দেয়। আপনার শুধু সচেতন থাকতে হবে এবং যেটা আপনার জন্য ঠিক, সেই সুযোগটা চিনতে হবে।’

এর আগের দিন, একই উৎসবে খোলামেলা আলাপচারিতায় অংশ নেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত চার ডিসেম্বর জেদ্দায় বসেছে এই ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।  বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au