আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…
মেলবোর্ন, ৭ ডিসেম্বর- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে আটক করে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রোববার বিকেল চারটার দিকে মালিবাগ এলাকা থেকে তাকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না সেটা এখনো পরিষ্কার নয়। তার সঙ্গে কথা বলা হচ্ছে।
শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহও আটক হওয়ার খবর নিশ্চিত করেছেন। তিনি ফেসবুকে জানান, শওকত মাহমুদকে বাসার সামনে থেকে ডিবি তুলে নিয়ে গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au