সর্বশেষ

শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারিয়ে দাপুটে জয় বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের

  • 4:38 am - December 08, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ ডিসেম্বর-তিন দিনের ম্যাচ শেষে এবার সাদা বলের সিরিজে মাঠে নেমেছে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৭ দল এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। আজ রোববার চট্টগ্রামে প্রথম ওয়ানডে ম্যাচে ৭৮ রানের দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

এদিন আগে ব্যাট করে বাংলাদেশ ২৭১ রান সংগ্রহ করে। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৭ উইকেটে ১৯৩ রান সংগ্রহ করে। বাংলাদেশের পক্ষে এদিন সেঞ্চুরি হাঁকান অদ্রিত ঘোষ।

২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। পরে ৭৫ রানে ৫ উইকেট হারালে শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটসম্যানই সাজঘরে ফিরে যান। সানুল বিরারত্নে আউট হন ৬৫ বলে ৩৪ রান করে। এরপর হিমারু দেশানকে শিকার করেন মোহাম্মদ ইফতেখার। ফলে ১৮২ রানে ৭ উইকেট হারায় শ্রীলঙ্কা। এতে সম্পূর্ণ ৫০ ওভার ব্যাটিং করার পরও শ্রীলঙ্কা ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৯৩ রানে। ফলে ৭৮ রানের বড় জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল।

এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। দ্বিতীয় ওভারেই বিদায় নেন ওপেনার জারিফ সিয়াম। দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন অদ্রিত ও মোহাম্মদ নাঈম। তৃতীয় উইকেটে বড় জুটি পায় বাংলাদেশ। এই জুটিতেই বাংলাদেশ ৮৯ রানের জুটি গড়েন অদ্রিত ও আকাশ রায়। তবে আকাশ থিতু হওয়ার পরও ৩৯ রান করেন।

অধিনায়ক রাকিবুল হাসান দ্রুতই আউট হয়ে যান। ১০ বলে ১২ রান করে রান-আউট হন রাকিবুল। দুইটি চার হাঁকান তিনি। ২০ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন সৌরভ। অদ্রিত শেষ পর্যন্ত ১৩৭ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে সংগ্রহ করে ২৭১ রান।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au