সর্বশেষ

যুব বিশ্বকাপে অস্ট্রিয়াকে হারিয়েছে বাংলাদেশ

  • 12:49 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৮ নভেম্বর-যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। মাদুরাইয়ে অস্ট্রিয়াকে ৫-৪ গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে।

এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। বিশ্বকাপে ছয় ম্যাচে তার হ্যাটট্রিক সংখ্যা পাঁচ আর মোট গোল সংখ্যা ১৮। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন।

মূল বিশ্বকাপের র‌্যাংকিংয়ের জন্য এটি ছিল ১৭তম স্থান নির্ধারণী ম্যাচ। ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিল। যদিও তারা গোল আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। এর মিনিট দু’য়েক আগে পেনাল্টি কর্নার থেকে তার নেওয়া হিট বোর্ডে যায়নি। তবে প্রথম কোয়ার্টারে আমিরুলের দারুণ ডিফেন্ডিংয়ে বাংলাদেশ একটি গোল হজম থেকে রক্ষা পায়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এই পেনাল্টি কর্নারটি আমিরুল নেননি। হুজায়ফা নিলেও বাংলাদেশ গোল বঞ্চিত হয়নি। ২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে।

তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাটট্রিক করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে। অস্ট্রিয়া শেষ কোয়ার্টারে আরো তিন গোল করলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জেগে উঠে। বাংলাদেশ শেষ দুই মিনিট খুব সতর্ক থাকায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়।

বাংলাদেশ যুব হকিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। প্রথম ম্যাচে আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে পরাজিত হয়। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়। ওই ম্যাচেও আমিরুল এক গোল করে।

গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ শীর্ষ ষোলোতে যেতে পারেনি। এ জন্য ১৭-২৪ তম স্থান নির্ধারণী খেলতে হয়েছে। প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। এই ম্যাচে আমিরুল করেন পাঁচ গোল। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। ওই ম্যাচেও হ্যাটট্রিক করেন আমিরুল। আজ অস্ট্রিয়ার বিপক্ষে ছিল স্থান নির্ধারণীর শিরোপা লড়াই। এই ম্যাচেও আমিরুল হ্যাটট্রিক করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যই।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au