সর্বশেষ

আইসিসি ইভেন্টে রান না পাওয়ায় হতাশ তানজিদ তামিম

  • 2:26 am - December 09, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৯ ডিসেম্বর-২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, এরপর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন তানজিদ হাসান তামিম। চলতি বছরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলেছেন এই ওপেনার। তবে আশানুরূপ পারফর্মম্যান্স করতে ব্যর্থ হয়েছেন তামিম। অবশ্য এই ওপেনার নিজেও স্বীকার করেছেন সেটি।

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তামিম বলেছেন, ‘আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্সের প্রত্যাশা নিয়ে তামিম বলেন, ‘এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যেরকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যেরকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।’

বিপিএলের আগে চলমান এই বিশেষ ক্যাম্প কাজে লাগবে, এমনটাই বিশ্বাস তামিমের, ‘খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।’

‘সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।’

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au