রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪
রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…
মেলবোর্ন, ৯ ডিসেম্বর- দেশের সার্বিক মূল্যস্ফীতি আবারও উর্ধ্বমুখী হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের নভেম্বরে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশে। আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮ দশমিক ১৭ শতাংশ। খাদ্যপণ্যের দামে চাপ বাড়ায় সামগ্রিক মূল্যস্ফীতি আবারও বেড়ে গেছে, যদিও খাদ্যবহির্ভূত পণ্যে সামান্য স্বস্তি এসেছে।
বিবিএস জানায়, প্রতি মাসে ৬৪ জেলার ১৫৪টি হাটবাজার থেকে বিভিন্ন পণ্য ও সেবার দাম সংগ্রহ করে ভোক্তা মূল্যসূচক প্রস্তুত করা হয়। এই সূচকের ভিত্তিতেই নির্ধারণ করা হয় পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি কত বৃদ্ধি পেয়েছে।
নভেম্বরে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে পৌঁছেছে ৭ দশমিক ৩৬ শতাংশে, যা অক্টোবরে ছিল ৭ দশমিক শূন্য ৮ শতাংশ। বিপরীতে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে ৯ দশমিক শূন্য ৮ শতাংশ। আগের মাসে তা ছিল ৯ দশমিক ১৩ শতাংশ।
গ্রাম ও শহর উভয় এলাকাতেই মূল্যস্ফীতি বেড়েছে। গ্রামে নভেম্বরে মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছে ৮ দশমিক ২৬ শতাংশ, যা অক্টোবরে ছিল ৮ দশমিক ১৬ শতাংশ। শহর এলাকায় নভেম্বরে এই হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশ, আগের মাসে যা ছিল ৮ দশমিক ৩৩ শতাংশ।
গত তিন বছর ধরে দেশজুড়ে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি উঠে যায় ১০ দশমিক শূন্য ৩ শতাংশে। এর আগে সর্বশেষ ২০১০-১১ অর্থবছরে গড় মূল্যস্ফীতি দুই অঙ্কে ছিল। চলতি অর্থবছরের শুরুতে কিছুটা স্বস্তি দেখা গেলেও ধারাবাহিকভাবে ওঠানামার পর নভেম্বরে আবারও তা বেড়ে গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au