বাংলাদেশ

বেগম রোকেয়া দিবস আজ

  • 2:01 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:৩৬ বার
বেগম রোকেয়া, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর-  আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস। বাংলা সাহিত্যে অবদান, নারীশিক্ষার বিস্তার এবং সমাজসংস্কারের লড়াইয়ে পথিকৃত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে দেশজুড়ে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। রংপুরের পায়রাবন্দে ১৮৮০ সালের এই দিনে জন্ম নেওয়া রোকেয়া ১৯৩২ সালের একই দিনে মৃত্যুবরণ করেন।

দিনটি উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠান বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে। প্রতি বছরের মতো এবারও জাতীয় পর্যায়ে চার বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক দেওয়া হবে। রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এ বছর পদক পাচ্ছেন নারীশিক্ষায় গবেষণার জন্য রুভানা রাকিব, শ্রম অধিকার বিষয়ে কাজের জন্য কল্পনা আক্তার, মানবাধিকার ক্ষেত্রে অবদানের জন্য নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণে ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ঋতুপর্ণা চাকমা। জাতীয় পুরস্কার-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সুপারিশের ভিত্তিতে তাদের নাম চূড়ান্ত করা হয়েছে।

রোকেয়ার অবদান স্মরণ করে প্রধান উপদেষ্টা এক বাণীতে বলেন, ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজে নারীদের অগ্রগতির চাবিকাঠি ছিল শিক্ষা। এই উপলব্ধি থেকেই রোকেয়া নারীদের পড়াশোনার সুযোগ তৈরি করতে সাহসী ভূমিকা নিয়েছিলেন। তিনি জানান, রোকেয়ার স্বপ্নকে ধারণ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারীর ক্ষমতায়নে কাজ চালিয়ে যাচ্ছে।

রোকেয়া সাখাওয়াতের সংগ্রামের ইতিহাস বাংলাদেশের নারী জাগরণের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও ভাইবোনের সহায়তায় বাংলা, উর্দু, আরবি ও ফারসি শেখেন তিনি। পরবর্তীতে বিহারের ভাগলপুরে স্বামী সৈয়দ সাখাওয়াত হোসেনের উৎসাহে তিনি নারীশিক্ষার প্রসার, লেখালেখি এবং সমাজ সংস্কারে নিজেকে নিয়োজিত করেন। মতিচূর, সুলতানার স্বপ্ন, পদ্মরাগ ও অবরোধবাসিনী তার উল্লেখযোগ্য রচনা।

রোকেয়ার জন্মভূমি রংপুরে আজ নানা কর্মসূচি হয়েছে। সকালে পায়রাবন্দের জন্মভিটায় শ্রদ্ধা নিবেদন, দুপুরে আলোচনা সভা এবং বিকেলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। রোকেয়া বিশ্ববিদ্যালয়ও র‌্যালি, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শওকাত আলীর সভাপতিত্বে আলোচনায় অংশ নিচ্ছেন ইউজিসির সদস্য, বাংলা একাডেমির মহাপরিচালক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ ব্যক্তিরা।

রংপুর জেলায় বিভিন্ন নারী সংগঠনও দিবসটি উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়েছে। বেগম রোকেয়ার শিক্ষা ও সমতার স্বপ্ন আজও নারী অধিকারের আন্দোলনে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।

এই শাখার আরও খবর

এক সংস্কৃতির বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনীতি

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ায় বহুসংস্কৃতিবাদ নাকি একক সাংস্কৃতিক পরিচয়-এই প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশনের নেতা পলিন…

দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজারো মানুষ

মেলবোর্ন, ১৯ জুন-  দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য…

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৯ জুন- দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, কর্মমুখী ও বিশ্বমানের করে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা…

টোকিওর প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ আহত ১০

মেলবোর্ন, ১৯ জুন-  জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। শুক্রবার টোকিওর কিতা…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

ডিজিটাল মাধ্যমে নকলের জন্য শাস্তির বিধান রেখে ‘পাবলিক পরীক্ষা আইন’ পাস

মেলবোর্ন, ১৯ জুন- প্রযুক্তির অপব্যবহার রোধ এবং পাবলিক পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ডিজিটাল মাধ্যমে নকলের বিরুদ্ধে শাস্তির বিধান যুক্ত করে ‘পাবলিক পরীক্ষা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au