সর্বশেষ

ছড়িয়ে পড়ছে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘাত, নিহত বেড়ে ৭

  • 3:44 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
চার মাস স্থিতাবস্থা চলার পর গত রোববার থেকে সীমান্ত এলাকায় ফের সংঘাত শুরু হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- চার মাসের শান্ত অবস্থা ভেঙে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ফের সহিংসতা ছড়িয়ে পড়েছে। রোববার সংঘাত শুরুর পর দু’দিনে দুই দেশে মোট ৭ জন নিহত হয়েছেন। কম্বোডিয়ার ছয়জন এবং থাইল্যান্ডের এক সেনা সদস্য প্রাণ হারিয়েছেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সোমবার রাতে সীমান্ত এলাকায় থাই বাহিনীর ছোড়া গোলায় দুই বেসামরিক নিহত হন। এতে দেশটিতে নিহতের সংখ্যা দাঁড়ায় ছয়ে। থাইল্যান্ডের এক সেনা সদস্য রোববারের সংঘাতে মারা যান।

বেসামরিক মানুষ লক্ষ্য করে হামলার নিন্দা জানিয়ে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত অভিযোগ করেন থাইল্যান্ড সার্বভৌমত্ব পুনরুদ্ধারের অজুহাতে সাধারণ গ্রামবাসীদের ওপর হামলা চালাচ্ছে। তিনি বলেন এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে থাই নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে ত্রাত প্রদেশের জলসীমায় কম্বোডীয় সেনাদের উপস্থিতি টের পেয়ে তাদের ধাওয়া দেওয়া হয়। এতে কম্বোডিয়ার বাহিনী পিছু হটতে বাধ্য হয়। বিবৃতিতে আরও দাবি করা হয় কম্বোডিয়া স্থল ও জলসীমায় ভারী অস্ত্র, স্নাইপার মোতায়েন এবং পরিখা খননের মাধ্যমে উত্তেজনা বাড়াচ্ছে। থাইল্যান্ড এসবকে সরাসরি সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে দেখছে।

দুই দেশের উত্তেজনার কেন্দ্র এমারেল্ড ট্রায়াঙ্গল বা পান্না ত্রিভূজ। থাইল্যান্ড, কম্বোডিয়া ও লাওসের সীমান্ত মিলিত এই এলাকা প্রায় সাড়ে একশ বছর ধরে বিরোধের কেন্দ্র। ১৯০৭ সালে ফরাসি উপনিবেশিক শাসনাধীন কম্বোডিয়ার মানচিত্রে ত্রিভূজটি কম্বোডিয়ার ভূখণ্ড হিসেবে চিহ্নিত হলে থাইল্যান্ড ওই সিদ্ধান্তের বিরোধিতা করে। স্বাধীনতার পরও কম্বোডিয়া অঞ্চলটি ধরে রাখে, ফলে সম্পর্কের দূরত্ব থেকেই যায়।

দীর্ঘ সংঘাতের পর দুই দেশ পনেরো বছর আগে যুদ্ধবিরতিতে যায়। কিন্তু গত বছর মে মাস থেকে উত্তেজনা বাড়তে থাকে। গত জুলাইয়ে পাঁচ দিনের সংঘাতে দুই দেশের ৪৮ জন প্রাণ হারান এবং তিন লাখ মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। পরে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় উভয় পক্ষ।

রোববার নতুন করে সংঘাতের সূত্রপাত হয় থাইল্যান্ডের অভিযোগকে কেন্দ্র করে। জাতিসংঘে তারা জানায় কম্বোডিয়া সীমান্তের থাই ভূখণ্ডে ব্যাপকভাবে ল্যান্ডমাইন পুঁতে রাখছে, যার বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। অভিযোগ জানানোর কয়েক ঘণ্টার মধ্যে কম্বোডীয় বাহিনী সি সা কেত প্রদেশে গুলি ছোড়ে। এতে দুই থাই সেনা আহত হন। জবাবে থাই বাহিনী কম্বোডিয়ায় বিমান অভিযান চালায়। এরপর থেকে সংঘাত ছড়িয়ে পড়ে নানা সীমান্ত এলাকায়।

দুই দেশের মধ্যে দীর্ঘদিনের এই ভূরাজনৈতিক বিরোধ আবারও নতুন সহিংসতার সামনে নিয়ে এসেছে সীমান্তবর্তী জনপদকে। স্থানীয় বাসিন্দারা নতুন করে নিরাপত্তাহীনতায় ভুগছেন, আর আঞ্চলিক বিশ্লেষকেরা বলছেন উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণে না আসলে পরিস্থিতি আরও বিস্তৃত সংঘর্ষে রূপ নিতে পারে।

এই শাখার আরও খবর

রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, ভাইবোনসহ নিহত ৪

রংপুরের মিঠাপুকুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় নারীসহ অন্তত ১৪ জন আহত…

দুর্নীতির মামলায় সাবেক কর কর্মকর্তা শ্যামল দাসের ৫ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক সহকারী কর কমিশনার শ্যামল কৃষ্ণ দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৮ অক্টোবর) ঢাকার বিশেষ…

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের মুখোমুখী সংঘর্ষে নিহত অন্তত ৪৬

স্পেনের মধ্যাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক…

ভিসা বিধিনিষেধে কমেছে বিদেশি শিক্ষার্থী, ৬৪ মিলিয়ন ডলার রাজস্ব ঘাটতির মুখে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়

অস্ট্রেলিয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসার শর্ত কঠোর করা এবং আবেদন ফি বাড়ানোর প্রভাব পড়েছে দেশটির উচ্চশিক্ষা খাতে। এর ফলে বিদেশি শিক্ষার্থী ভর্তির লক্ষ্যমাত্রা পূরণ করতে…

‘ইরানের অবকাঠামোয় হামলা হলে আমিরাত-সৌদিসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে’

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা চালানো হলে পাল্টা জবাবে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করতে পারে বলে সতর্ক…

নেতানিয়াহুর জোট ৫৪ আসনে স্থির, ভোট গণনায় এগোচ্ছে আরব দলগুলো

ইসরায়েলের সাধারণ নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au