বাংলাদেশ

আবারও সংঘর্ষে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা, ধানমন্ডিতে উত্তেজনা

  • 6:44 pm - December 09, 2025
  • পঠিত হয়েছে:৩৫ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ডিসেম্বর- রাজধানীর ধানমন্ডি এলাকায় আবারও মুখোমুখি হয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ৯টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়কে। ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে এক পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

পুলিশ জানায়, সকালে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী লাঠি হাতে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয়। পরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে নিউমার্কেট থানা পুলিশ দুই কলেজের শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে ফিরিয়ে নেয়। এ সময় আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে থানা নেওয়া হলেও পরে তাকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনার কিছুক্ষণ পর সকাল সাড়ে ১০টার দিকে সায়েন্সল্যাব এলাকায় দাঁড়িয়ে থাকা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের কয়েক শিক্ষার্থী। এতে ঢাকা কলেজের কয়েকজন আহত হন। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই ঢাকা কলেজের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী লাঠিসোটা নিয়ে আইডিয়াল কলেজের সামনে অবস্থান নেন এবং হামলা চালান। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়লে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার দুপুর পর্যন্ত ধানমন্ডির সায়েন্সল্যাব, নিউমার্কেট ও সেন্ট্রাল রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে গেলেও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের অনেকেই এখনো সেন্ট্রাল রোড এলাকায় জড়ো রয়েছেন।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা নতুন নয়। এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীরা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার। গত ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি ‘শান্তি চুক্তি’ হলেও এক মাস না পেরোতেই আবারও সহিংসতার ঘটনা ঘটল।

এই শাখার আরও খবর

পলিন হ্যানসনের বক্তব্যে ‘ট্রাম্পের ছায়া’, উত্তপ্ত অস্ট্রেলিয়ার রাজনীতি

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ার ডানপন্থি দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসনের সাম্প্রতিক ভাষণকে ঘিরে দেশটির রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের দাবি, ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া…

এক সংস্কৃতির বিতর্কে উত্তাল অস্ট্রেলিয়ার রাজনীতি

মেলবোর্ন, ১৯ জুন- অস্ট্রেলিয়ায় বহুসংস্কৃতিবাদ নাকি একক সাংস্কৃতিক পরিচয়-এই প্রশ্নকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। ডানপন্থি রাজনৈতিক দল ওয়ান নেশনের নেতা পলিন…

দক্ষিণ লেবাননে ভয়াবহ হামলা, প্রাণ বাঁচাতে পালাচ্ছে হাজারো মানুষ

মেলবোর্ন, ১৯ জুন-  দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় হাজারো মানুষ এলাকা ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য…

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

মেলবোর্ন, ১৯ জুন- দেশের শিক্ষাব্যবস্থাকে আরও যুগোপযোগী, কর্মমুখী ও বিশ্বমানের করে তুলতে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা…

টোকিওর প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ আহত ১০

মেলবোর্ন, ১৯ জুন-  জাপানের রাজধানী টোকিওর একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছে। শুক্রবার টোকিওর কিতা…

সৌন্দর্যসেবাকে এগিয়ে নিতে জোট বাঁধল ল’রিয়াল ও ওপেনএআই

মেলবোর্ন, ১৯ জুন- বিশ্বব্যাপী সৌন্দর্য ও প্রসাধন শিল্পে প্রযুক্তির ব্যবহার আরও সম্প্রসারণের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়েছে ফ্রান্সভিত্তিক বহুজাতিক সৌন্দর্যপণ্য নির্মাতা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au