বাংলাদেশ

বাংলাদেশের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলের উদ্বেগ গভীর হচ্ছে

  • 12:48 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ ডিসেম্বর- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। মানবাধিকার আইনজীবীরা বলছেন, সাম্প্রতিক বিচারের ধারাবাহিকতা দেশের বিচারব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার শঙ্কা বাড়িয়েছে।

গত মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২৪ সালের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। ‘জুলাই বিপ্লব’ নামে পরিচিত সেই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয় এবং পরবর্তীতে হাসিনা সরকারের পতন ঘটে।

একই ট্রাইব্যুনাল টিউলিপ সিদ্দিককে একটি প্লট বরাদ্দ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে অনুপস্থিতিতেই দুই বছরের কারাদণ্ড দেয়। সিদ্দিক অভিযোগ অস্বীকার করেছেন।

১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচার করতে ১৯৭৩ সালে গঠিত এই ট্রাইব্যুনাল এখন পর্যন্ত পাঁচটি মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

রায়ের পর এক বিবৃতিতে আন্তর্জাতিক বার অ্যাসোসিয়েশন হিউম্যান রাইটস ইনস্টিটিউট জানায়, মানবাধিকার লঙ্ঘনের বিচারে উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও প্রতিটি বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনে হতে হবে। প্রতিষ্ঠানটি যে কোনো পরিস্থিতিতে মৃত্যুদণ্ড ব্যবহারের বিরোধিতা করে। তাদের দাবি, সাম্প্রতিক রায়গুলো স্বীকৃত আইনি প্রক্রিয়া অনুসরণ না করায় গণতান্ত্রিক মানদণ্ড ক্ষতিগ্রস্ত হচ্ছে।

হাসিনার পক্ষে আন্তর্জাতিক আইনজীবী দল জানিয়েছে, তাকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়নি, পছন্দের আইনজীবী নিয়োগের সুযোগ দেওয়া হয়নি এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর সঙ্গে তার কোনো যোগাযোগও ছিল না। ন্যায্য বিচার ছাড়াই মৃত্যুদণ্ড ঘোষণা করা কার্যত বিচারবহির্ভূত হত্যার সমান বলে তারা মন্তব্য করেছেন।

সংস্থাটির সহসভাপতি মার্ক স্টিফেনস বলেছেন, টিউলিপ সিদ্দিকের মামলার মতো আইনজীবীদের হুমকি, ভয়ভীতি ও হয়রানি ন্যায্য বিচারপ্রক্রিয়াকে কঠোরভাবে ব্যাহত করছে। তিনি বলেন, এসব আচরণ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহারকে তুলে ধরে। তার আহ্বান, আইনজীবীরা যেন স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করতে পারেন এবং বিচারব্যবস্থা যেন রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার না হয়।

মানবাধিকার প্রতিষ্ঠানটি বাংলাদেশকে সব ধরনের মৃত্যুদণ্ড স্থগিত করতে এবং স্থায়ীভাবে মৃত্যুদণ্ড বিলুপ্ত করার প্রক্রিয়া শুরু করতে আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মহল মনে করছে, এসব রায় ভবিষ্যতে বাংলাদেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা এবং গণতান্ত্রিক অগ্রগতির ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।

 

এই শাখার আরও খবর

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

বিতর্কিত ১০০ কোটি ডলারের এলএনজি চুক্তি, বড় ধরণের জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ

বাংলাদেশের জ্বালানি খাত বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক তৎপরতার মাধ্যমে উচ্চ ব্যয়ের একটি নতুন ভাসমান তরলীকৃত প্রাকৃতিক…

ইরানের সঙ্গে যুদ্ধ আরও ছয় মাস চলতে পারে: সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া সামরিক সংঘাত আরও অন্তত ছয় মাস চলতে পারে বলে সতর্ক করেছেন সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেটা।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au