সর্বশেষ

টানা শিরোপার স্বপ্নে এশিয়া কাপে অংশ নিচ্ছে টাইগার যুবারা

  • 12:59 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-যুব এশিয়া কাপ খেলতে আজ দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আনুষ্ঠানিক ফটোসেশন করেছে টাইগার যুবারা। পরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হাকিম তামিম গণমাধ্যমের মুখোমুখি হন।

গত দুই আসরের চ্যাম্পিয়ন হওয়ায় এবার হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাংলাদেশের। সেই আশা নিয়েই দুবাই যাবে আজিজুল হাকিম তামিমের দল। বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল দারুণ ফর্মে আছে। গত কয়েক মাসে তারা কোনো সিরিজ হারেনি। অধিনায়ক তামিম দলের ধারাবাহিক জয়ের উপর ভরসা রাখছেন এবং দলকে ইতিবাচক মনোবল দিয়ে এগিয়ে নিতে চান।

তামিম বলেন, ‘আমরা প্রায় সবগুলো সিরিজেই জিতছি এবং শেষ কয়েকটা সিরিজ ড্র হয়েছে। আমরা এখন একটা সিরিজও হারিনি। তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ।’

দলের অভিজ্ঞ খেলোয়াড়দের সংযোজন এবং কঠোর সিরিজের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে দলের শক্তি হিসেবে দেখছেন তামিম, ‘পরিবর্তন শুধু আমি মনে করি অভিজ্ঞতা। আমরা যতগুলো ম্যাচ খেলছি সবমিলিয়ে বিশ্বে মনে হয় এত বেশি ম্যাচ কেউ খেলেনি। আর সবাই এখানে অভিজ্ঞ খেলোয়াড়। যেমন জীবনও এখন দলে যুক্ত হয়েছে। ওই হিসেবে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’

এই বছরের খেলা ম্যাচের পরিমাণ ও অভিজ্ঞতা দলের জন্য ইতিবাচক প্রভাব ফেলছে, ‘হ্যাঁ, ইনশাআল্লাহ। দেখেন যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনারা বললেন যে আমরা মনে হয় ৩০টিরও বেশি ম্যাচ খেলেছি। এই বছরটা অনেক সিরিজ হয়েছে। আমাদের খেলোয়াড়দের ভালো অভিজ্ঞতা হয়েছে। বিশ্বকাপ খেলা দুইজনও দলে আছে, ইমন আর জীবন। ইনশাআল্লাহ দেখা যাক আল্লাহ ভরসা।’

দলের লক্ষ্য ও চ্যাম্পিয়নশিপের মনোভাব নিয়ে তামিম বলেছেন, ‘আমরা সবসময় ভিতর থেকে থাকে যে আমরা একটা ভালো কিছুর চ্যাম্পিয়নের জন্য। কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী। ভিতর থেকে তো আশা থাকবে ইনশাআল্লাহ হ্যাটট্রিকের (চ্যাম্পিয়নশিপের) কিন্তু আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যাক আল্লাহ ভরসা।’

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au