সর্বশেষ

টি-টোয়েন্টির পর প্রথম শ্রেণির ক্রিকেটেও চ্যাম্পিয়ন রংপুর

  • 1:05 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
আববরের নেতৃত্বে উড়ছে রংপুর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-টি-টোয়েন্টির পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম শ্রেণির ট্রফিও নিজেদের করে নিল রংপুর বিভাগ। রাজশাহীতে বরিশাল-সিলেট বিভাগের ম্যাচ ড্র হতেই রংপুরের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়।

তৃতীয়বারের মতো এনসিএলের দীর্ঘ সংস্করণের শিরোপা জিতেছে রংপুর। ট্রফি জয়ের কাজটা আগেই সেরে রেখেছিলেন আকবর আলী-নাসির হোসেনরা।

খুলনাকে শেষ রাউন্ডে ৭ উইকেটে হারিয়ে। তবে বগুড়ায় চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন করতে পারেনি তারা।

রংপুরের চ্যাম্পিয়ন হওয়ার আনুষ্ঠানিকতা বাকি ছিল। বাকি ছিল বলার কারণ বরিশাল-সিলেট ম্যাচ শেষ হতে তখন এক দিন বাকি।

দুই দলের টেস্টটি যে ড্র হতে যাচ্ছে বোঝা গিয়েছিল আগেই। তবে রাজশাহীতে যদি অলৌকিক কিছুর মধ্য দিয়ে সিলেট জয় পেত তাহলে তারাই চ্যাম্পিয়ন হতো।

সেই অলৌকিক কিছু ঘটেনি আজ। বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সিলেট ৫ উইকেটে ১৮৭ রান করতেই ম্যাচ ড্র মেনে নিতে বাধ্য হয় দুই দলের অধিনায়ক।
তাতে শিরোপা ধরে রাখা হলো না অধিনায়ক জাকির হাসানের দলের।

এতে করে ২০১৪-১৫ মৌসুম ও ২০২২ সালের পর তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো রংপুর। সব মিলিয়ে ৭ ম্যাচে সমান ৩ জয়-ড্রয়ে ৩১ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর। বাকিটিতে হেরেছে। অন্যদিকে ২ জয় ও ৫ ড্রয়ে ২৮ পয়েন্টে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে সিলেটকে।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au