সর্বশেষ

লাতিন বাংলা সুপার কাপে ব্রাজিল–আর্জেন্টিনা ক্লাবের ম্যাচ স্থগিত

  • 1:10 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৭৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের আয়োজনে ঢাকায় আয়োজিত হচ্ছিল লাতিন বাংলা সুপার কাপ। বাংলাদেশের একটি দলের সাথে অংশগ্রহণ করছিল ব্রাজিলের তৃতীয় সারির ক্লাব সাও বের্নার্দো এবং আর্জেন্টিনার পঞ্চম সারির ক্লাব অ্যাথলেটিকো শার্লোন। দুটি ম্যাচ হয়ে গেলেও নানা অব্যবস্থাপনার কারণে শেষপর্যন্ত অতিথি দুই ক্লাবের ম্যাচটি স্থগিত করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) মো. রুহুল আমিন আয়োজক প্রতিষ্ঠান এএফসি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে বরাদ্দ স্থগিত করেছেন। ব্যবস্থাপনায় অসঙ্গতি এবং জাতীয় ক্রীড়া পরিষদের শর্ত লঙ্ঘন করায় সিদ্ধান্ত নিয়েছে পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদ বার্তায় জানিয়েছে, ‘এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে ৫, ৮ এবং ১১ ডিসেম্বর মোট তিনদিন এএফবি বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেডের অনুকূলে শর্তসাপেক্ষে জাতীয় স্টেডিয়াম বরাদ্দ দেয়া হয়। শর্তসমূহের মধ্যে টিকিট বিক্রির পূর্ণাঙ্গ হিসাব সহকারে মোট টিকিট বিক্রির ৫০ শতাংশ অর্থ প্রতিটি ম্যাচ শুরুর পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দেয়া এবং খেলার পর নিজ দায়িত্বে স্থাপনা পরিষ্কার পরিচ্ছন্ন করা, এ দুটি শর্ত ইতিমধ্যে লঙ্ঘিত হয়েছে।’

‘এছাড়া স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ বিবরণীসহ মোট অর্থের ৫০ শতাংশ ম্যাচ আয়োজনের পূর্বেই পরিশোধ করার বিষয়ে কোনরূপ ইতিবাচক সাড়াও পাওয়া যাচ্ছে না। সর্বোপরি ম্যাচ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনা এতটাই নাজুক হয়ে পড়েছে যে, ৮ তারিখের ম্যাচে আয়োজকদের কিছু উশৃঙ্খল ও উদ্ধত সদস্যের দ্বারা কয়েকজন সাংবাদিক শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, যা অত্যন্ত দুঃখজনক।

আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠেয় ম্যাচ আয়োজন আপাতত স্থগিত রাখা এবং ৯ ডিসেম্বর তারিখ স্থানীয় সময় বিকাল ৪টার মধ্যে ৫ ও ৮ তারিখের দুই ম্যাচের টিকিট বিক্রি, স্পন্সরশিপ ও সম্প্রচার স্বত্বের পূর্ণাঙ্গ হিসাব বিবরণীসহ ৫০ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে জমা দেয়ার নির্দেশক্রমে অনুরোধ করা হল।’

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au