মেলবোর্ন ১০ ডিসেম্বর-ভ্রমণ নিষেধাজ্ঞাভুক্ত দেশগুলোর সমর্থকদের জন্য বিশ্বকাপ উপলক্ষে কোনো বিশেষ ছাড় দেওয়া হবে না। তবে খেলোয়াড়, কোচ ও প্রয়োজনীয় সহায়ক স্টাফদের ভিসা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন তিনি।
জিউলিয়ানি আরও বলেন, ভিসা ইস্যু একটি জাতীয় নিরাপত্তাজনিত বিষয়, প্রতিটি আবেদন আলাদাভাবে যাচাই করা হয়। তার মন্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে—অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধেও বিশ্বকাপ সময়কালে কঠোর অবস্থানে থাকতে পারে প্রশাসন।
এ অবস্থায় বিশ্বকাপ আয়োজন ঘিরে ফিফার ‘বিশ্বকে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র’—এই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বর্তমান পরিস্থিতিতে অনেক দেশের সমর্থকরা মাঠে গিয়ে নিজ দলের খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, ভবিষ্যতে নিষেধাজ্ঞার তালিকায় আরও দেশ যুক্ত হতে পারে। মোট সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে—যা ২০২৬ বিশ্বকাপের আগে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।