সর্বশেষ

এবার আইপিএলের নিলামে ৭ বাংলাদেশি

  • 1:23 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-আইপিএলের ১৮তম আসরের নিলাম কড়া নাড়ছে দরজায়। সেই নিলামকে সামনে রেখে নিবন্ধন করেছিলেন ১৩৯০ ক্রিকেটার। এর মধ্যে ৩৯০ খেলোয়াড়কে বাছাই করেছে আইপিএল কর্তৃপক্ষ। আছেন বাংলাদেশের ৭ ক্রিকেটারও। তবে নেই সাকিব আল হাসান।

বাংলাদেশের ৭ ক্রিকেটার হলেন, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিম হাসান, রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম। প্রাথমিক তালিকায় থাকা সাকিবের জায়গা হয়নি নিলামের চূড়ান্ত তালিকায়।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৬ ডিসেম্বর এ নিলাম অনুষ্ঠিত হবে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, ৪০ জনে নেমে এসেছে সর্বোচ্চ ভিত্তিমূল্যের খেলোয়াড় তালিকা। সেই তালিকায় আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান।

৭৫ লাখ রুপি ভিত্তিমূল্য পেয়েছেন লেগ স্পিনার রিশাদ, পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল। স্পিনার রাকিবুলের ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি। ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য রাকিবুল নিলামে চূড়ান্ত হওয়ার বিষয়টি অবাক করার মতোই। কেননা, এখন পর্যন্ত তার অভিষেক হয়নি জাতীয় দলে।

নতুন করে ৩৫ খেলোয়াড়কে ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধে নিলামের চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সেই তালিকায় আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, জর্জ লিন্ডে ও শ্রীলঙ্কার দুনিত ভেল্লালাগে। নিলামের জন্য চূড়ান্ত হওয়া ৩৫০ খেলোয়াড়ের মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au