সর্বশেষ

ফেডারেশন কাপে ব্রাদার্সের কাছে আবাহনীর হার

  • 1:28 am - December 10, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ ডিসেম্বর-ঘরোয়া ফুটবলে একসময় আবাহনী-ব্রাদার্স ম্যাচ মানেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু গত এক দশকে ছিল ভিন্ন চিত্র। ঢাকা আবাহনী বেশ সহজেই ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে। চলমান মৌসুমে আবাহনী টানা দুই বার পরাজিত হয়েছে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে।

অক্টোবরে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ডে আবাহনীকে হারিয়েছিল ব্রাদার্স ইউনিয়ন। ফেডারেশন কাপে ১-০ গোলের জয় পেয়েছে ব্রাদার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বাধিক চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর খুব বাজে সময় যাচ্ছে। টানা কয়েক ম্যাচ তারা জয়হীন।

কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ২৭ মিনিটে দূরপাল্লার শটে ব্রাদার্সের লেফটব্যাক মনির আলম আবাহনীর গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্ত করেন। বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া কয়েকটি আক্রমণ রচনা করলেও সেগুলো গোলে রুপান্তর হয়নি। ম্যাচের দ্বিতীয়ার্ধে আবাহনী গোলের জন্য মরিয়া ছিল। ব্রাদার্সের ডিফেন্ডাররা আক্রমণ সামাল দিলেও খানিকটা ভাগ্যেরও সহায়তা ছিল। ইনজুরি সময়ে আবাহনীর ফরোয়ার্ডের নেয়া শট পোস্টে লেগে ফেরত আসে। কয়েকটি নিশ্চিত গোলও মিস করে আবাহনী।

ফেডারেশন কাপের এ গ্রুপের আরেক ম্যাচে পিডব্লিউডি ২-০ গোলে ফকিরেরপুলকে হারায়। টানা দুই হারে শুন্য পয়েন্টে পাঁচ দলের মধ্যে পাঁচে ফকিরেরপুল। আবাহনী ও পিডব্লিউডির সমান তিন পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বর পজিশনে পিডব্লিউডি। চার পয়েন্টে গ্রুপের শীর্ষে ব্রাদার্স। রহমতগঞ্জ এক পয়েন্টে চার নম্বরে।

প্রিমিয়ার লিগ খেলা ১০ দল ফেডারেশন কাপে দুই গ্রুপে খেলছে। দুই গ্রুপের দুই চ্যাম্পিয়ন ও রানার্সআপ পরবর্তী রাউন্ডে খেলবে। সপ্তাহের মঙ্গলবার ফেডারেশন কাপের খেলা হয়।

এই শাখার আরও খবর

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বোলসোনারোকে হারিয়ে আবার জয়ী লুলা

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বোলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,…

মোটরসাইকেলে একই পরিবারের ৩ জন, পিকআপের ধাক্কায় প্রাণ গেলো মা-ছেলের

যশোরের মণিরামপুরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজনের মধ্যে মা ও চার বছরের ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা ওমর…

পিরোজপুরে মন্দিরের জমি দখল করলেন জামায়াত নেতা, এলাকায় আতঙ্ক

ওটিএন বাংলা ডেস্ক : পিরোজপুরের নেছারাবাদে কয়েক দশকের পুরোনো একটি মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। জমিটি নিয়ে আদালতে মামলা চলা…

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au