সর্বশেষ

এখনো উদ্ধার হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু

  • 4:52 pm - December 11, 2025
  • পঠিত হয়েছে:২৫৫ বার
১৭ ঘণ্টাতেও উদ্ধার করা সম্ভব হয়নি রাজশাহীর তানোরে গর্তে পড়ে যাওয়া শিশু স্বাধীনকে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১১ ডিসেম্বর- রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশুটি স্বাধীনকে প্রায় ২০ ঘণ্টা পরও উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার ভোর থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চালিয়ে যাচ্ছেন। নলকূপের পাশে প্রায় ৩০ ফুট গভীর গর্ত খুঁড়ার কাজ শেষ হয়েছে।

জানা গেছে, গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলার একটি পরিত্যক্ত নলকূপে শিশুটি পড়ে যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে একটি এস্কেভেটর দিয়ে মাটি খনন করা হলেও পরে আরও দুটি এস্কেভেটর দিয়ে খনন কার্যক্রম বাড়ানো হয়। রাতভর তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট উদ্ধার অভিযান চালায়।

বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল থেকেই উদ্ধার অভিযানস্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে, যার কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরাতে বেগ পেতে হচ্ছে।

বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নলকূপের ৩০ ফুট গভীর গর্তে ক্যামেরা নামিয়ে শিশুটিকে খুঁজে দেখার চেষ্টা করেছেন। কিন্তু ওপর থেকে পড়ে থাকা মাটি ও খড়ের কারণে তারা তাকে দেখতে পারেননি। একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। বিকেল, সন্ধ্যা, রাত পার হলেও শিশুটিকে উদ্ধার করা যায়নি।

ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম বলেন, “উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষ হলে সুড়ঙ্গ খোঁড়ার মাধ্যমে শিশুটিকে নিরাপদে উদ্ধার করার চেষ্টা করা হবে।”

 

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au