বিশ্ব

বিক্ষোভের মুখে ইউরোপের আরো এক দেশে সরকার পতন

  • 1:54 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১২ নভেম্বর- বুলগেরিয়ায় কয়েক সপ্তাহের বিক্ষোভ-অস্থিরতার পর প্রধানমন্ত্রী রোসেন ঝেলিয়াজকভ পদত্যাগ করেছেন। অর্থনৈতিক নীতি ব্যর্থতা ও দীর্ঘদিনের দুর্নীতি দমনে অক্ষমতার অভিযোগে দেশের বিভিন্ন শহরে টানা আন্দোলনের মুখে বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন।

অনাস্থা প্রস্তাবে ভোট হওয়ার কয়েক মিনিট আগেই তিনি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে সিদ্ধান্তের ঘোষণা দেন।

এই পদত্যাগ এল এমন এক সময়, যখন দেশটি আগামী ১ জানুয়ারি ইউরোজোনে যোগ দিতে প্রস্তুতি নিচ্ছিল। সবকিছু ঠিক থাকলে নতুন বছর থেকে বুলগেরিয়া ইউরো মুদ্রায় রূপান্তরিত হবে।

ঝেলিয়াজকভ বলেন, পরিস্থিতি বিশ্লেষণ করে জোট সরকার যৌথভাবে সিদ্ধান্তে পৌঁছেছে। তিনি জানান, সমাজ যে প্রত্যাশা করে, সেই উচ্চতায় থাকতে হবে সরকারকে। তার ভাষায়, ক্ষমতার উৎস জনগণের কণ্ঠ।

রাজধানী সোফিয়াসহ দেশজুড়ে বুধবার হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। দুর্নীতি, মূল্যবৃদ্ধি এবং সামাজিক নিরাপত্তায় কর বৃদ্ধি নিয়ে ক্ষোভ দীর্ঘদিন ধরে জমছিল। বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগ দাবি তুললে আন্দোলন আরও বেগ পায়।

গত সপ্তাহে চাপের মুখে সরকার ২০২৬ সালের বাজেট পরিকল্পনা প্রত্যাহার করে। প্রথমবার ইউরোতে খসড়া হওয়া ওই বাজেটে কর বৃদ্ধি নিয়ে তীব্র বিরোধিতা দেখা দেয়। তবে বাজেট ফিরিয়ে নিলেও প্রতিবাদ থামেনি। রাজনৈতিক অস্থিরতার কারণে বুলগেরিয়ায় গত চার বছরে সাতটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট রুমেন রাদেভও সরকারকে সরে যাওয়ার আহ্বান জানান। জনগণের দাবি উপেক্ষা না করার আহ্বান জানিয়ে তিনি আইনপ্রণেতাদের দায়িত্বশীল ভূমিকায় ফেরার কথা বলেন।

সংবিধান অনুযায়ী, এখন প্রেসিডেন্ট সংসদীয় দলগুলোকে নতুন সরকার গঠনের সুযোগ দেবেন। ব্যর্থ হলে তিনি অন্তর্বর্তী সরকার নিয়োগ করবেন, যা নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত দেশ পরিচালনা করবে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au