সর্বশেষ

ইউএনওকে গ্রেপ্তারের হুমকি দিলেন ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা’

  • 6:47 pm - December 12, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
শুক্রবার সকাল সাতটার দিকে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এই ঘটনা ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ডিসেম্বর- কক্সবাজারে জাহাজযোগে সেন্টমার্টিন যাওয়ার সময়সূচি নিয়ে বিরোধের জেরে এক পর্যটক নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরিচয় দিয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমকে প্রকাশ্যে গ্রেপ্তারের হুমকি দিয়েছেন।

শুক্রবার সকাল সাতটার দিকে নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে এই ঘটনা ঘটে। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, একদল পর্যটক ইউএনও এবং জাহাজ কর্তৃপক্ষের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন।

ইউএনও তানজিলা তাসনিম জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী দিনে দুই হাজারের বেশি পর্যটক পরিবহন করা নিষিদ্ধ, পাশাপাশি আরও কয়েকটি নিয়ম তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। এই দায়িত্ব পালনের সময়ই ওই পর্যটক তাকে গ্রেপ্তারের হুমকি দেন।

তিনি বলেন, কিছু পর্যটক অভিযোগ করেন তাদের টিকিটে জাহাজ ছাড়ার নির্ধারিত সময় সাতটা লেখা থাকলেও তারা ঘাটে এসে জানতে পারেন জাহাজটি ছয়টায় ছেড়ে গেছে। এ নিয়ে তারা হৈচৈ শুরু করলে তিনি কারণ জানতে এগিয়ে যান। সেই সময় ইব্রাহীম নামের এক ব্যক্তি নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে সেখানে থাকা পুলিশ সদস্যকে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিতে বলেন।

ইউএনও আরও জানান, ঘটনার ভিডিও প্রমাণ হিসেবে সংরক্ষিত আছে। তিনি বলেন, হয়তো তিনি আমাকে চিনতে পারেননি, তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা হলেও এভাবে কাউকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার এখতিয়ার তার নেই।

পরবর্তীতে ইব্রাহীম নামে ওই ব্যক্তি বলেন, তিনি ইউএনওকে চিনতে পারেননি এবং এজন্য দুঃখ প্রকাশ করেন। তিনি দাবি করেন তাদের দলের টিকিটে সকাল সাতটার সময় উল্লেখ থাকলেও ঘাটে এসে জানতে পারেন জাহাজটি আগেই ছেড়ে গেছে।

সীক্রুজ ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, নদীর নাব্যতা ও জোয়ার ভাটার কারণে জাহাজের সময়সূচি পরিবর্তন হতে পারে। বেক্রুজ নামের জাহাজটি নাব্যতার কারণে ঘাট পরিবর্তন করেছিল, যা পর্যটকরা ভুলভাবে আগেভাগে ছেড়ে যাওয়া হিসেবে ধরে নেন। পরে ইব্রাহীমসহ ১১ জন পর্যটক কেয়ারি সিন্দাবাদ জাহাজে সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হন।

উল্লেখ্য, ১ ডিসেম্বর থেকে কক্সবাজার সেন্টমার্টিন রুটে আনুষ্ঠানিকভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে। এই মৌসুমে ৩১ জানুয়ারি পর্যন্ত পর্যটকরা সেন্টমার্টিনে রাত্রীযাপনের সুযোগ পাবেন। তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের দেওয়া ১২টি নির্দেশনা মেনে চলা বাধ্যতামূলক।

এই শাখার আরও খবর

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au