ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মেলবোর্ন, ১ মে- ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বাংলাদেশ নিয়ে সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বঢ়েকে তলব করেছে বাংলাদেশ…
মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ফিল্ম ফেস্টিভ্যালের ঝলমলে সন্ধ্যায় সেরা চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান গোল্ডেন ইউসর জিতে নিল আকিও ফুজিমোতো পরিচালিত রোহিঙ্গা ভাষার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লস্ট ল্যান্ড’।
অনুষ্ঠানের শুরুতে অ্যান্থনি হপকিন্স, ইদ্রিস এলবা, ড্যারেন অ্যারোনোফস্কি এবং সৌদি নির্মাতা আহদ কামেলকে সম্মাননা জানানো হয়। উপস্থিত ছিলেন জনি ডেপ, শাইলিন উডলির মতো হলিউড তারকারাও।
রোহিঙ্গা ভাষার প্রথম চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’–এ দেখানো হয়েছে মিয়ানমারে নির্যাতনের মুখে দু’টি শিশুর মালয়েশিয়ায় থাকা কাকাদের কাছে পৌঁছানোর জীবন-মরণ যাত্রা। গোল্ডেন ইউসর প্রদানকালে জুরি প্রধান শন বেকার বলেন, ‘চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে তুলে ধরে।’
পুরস্কারের সঙ্গে রয়েছে ১ লাখ ডলারের প্রাইজমানি। সিনেমাটি এ বছরের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে বিশ্বপ্রিমিয়ারে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল।
এবারের উৎসবে শন বেকারের নেতৃত্বাধীন জুরি বোর্ডে ছিলেন রিজ আহমেদ, নাওমি হ্যারিস, ওলগা কুরিলেনকো এবং নাদিন লাবাকি। তাদের ভাষ্য—এই বছরের নির্বাচিত ছবিগুলো ‘জরুরি ও গভীরভাবে প্রাসঙ্গিক’।
‘সিনেমার প্রতি ভালোবাসা’-এই স্লোগান নিয়ে গত ৪ ডিসেম্বর জেদ্দায় বসে রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল। উৎসবের পঞ্চম আসর এটি। এবারের আসরে বিশ্বের ৮০ টিপরও বেশি দেশ থেকে মোট ১১১ সিনেমা অংশ নিয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au