সর্বশেষ

কেরানীগঞ্জের বাবুবাজারে ১২তলা ভবনে আগুন, ৪২ জন উদ্ধার

  • 2:21 pm - December 13, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
জমেলা টাওয়ারে আগুন।ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ডিসেম্বর- ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার এলাকায় একটি ১২তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে জমেলা টাওয়ার নামের ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৯টা পর্যন্ত ভবনটির ভেতর থেকে অন্তত ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি ব্যবহার করে নিরাপদে বাইরে নিয়ে আসা হয়েছে।

ফায়ার সার্ভিস মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, জমেলা টাওয়ারের নিচতলায় আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনসহ মোট ১৪টি ইউনিট ঘটনাস্থলে মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটাররা একযোগে কাজ করছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তথ্যে জানা গেছে, ভবনটির বিভিন্ন তলায় কাপড় ও বৈদ্যুতিক তারের গোডাউন রয়েছে। দাহ্য সামগ্রী থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়। তবে তাৎক্ষণিক উদ্ধার ও নির্বাপণ তৎপরতার কারণে বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুন লাগার সঠিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au