ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত
মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…
মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- হলিউডে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ‘টাইটানিক’খ্যাত অভিনেত্রী কেট উইনস্লেট। জনপ্রিয় মার্কিন র্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলে প্রায় দুই দশকের বেশি সময় পর সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন তিনি।
সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘গ্রাহাম নর্টন শো’-তে অতিথি হয়ে কেট উইনস্লেট জানান, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত শো ‘স্যাটারডে নাইট লাইভ’ (SNL)-এ অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি হন। এতদিন বিষয়টি কাউকে না বললেও এবার প্রথমবারের মতো প্রকাশ্যে আনলেন অভিনেত্রী।
কেট উইনস্লেটের ভাষ্য, আমি এমন একটি ঘটনার কথা বলতে চাই, যা আমি আগে কখনো কাউকে বলিনি। এমিনেম আমাকে একটি অশোভন প্রস্তাব দিয়েছিল। আমি সঙ্গে সঙ্গে জানিয়ে দিই, এটা আমার পক্ষে সম্ভব নয়—কারণ আমি তার নাপিত নই।
দীর্ঘদিন পর এই অভিযোগ সামনে আসতেই হলিউড অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে চলছে তর্ক-বিতর্ক।
উল্লেখ্য, এমিনেম যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী র্যাপার, গীতিকার ও সংগীত প্রযোজক। হিপ-হপ সংগীতকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলতে তার ভূমিকা অনস্বীকার্য। তবে কেট উইনস্লেটের এই অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত এমিনেম বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au