সর্বশেষ

মেসির সাথে ছবি পোস্ট করে রোষানলে শুভশ্রী

  • 8:21 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:১৮ বার
মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আগুনে জ্বলছে ভারতের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন! টিকিট কেটে, ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও মেসির দর্শনপ্রাপ্তি অধরা। আর সেই রাগে-দুঃখেই ময়দানে আছড়ে পড়েন বিক্ষুব্ধ জনতা।

এককথায় মেসির সফর ঘিরে ‘উত্তপ্ত’ কলকাতা! এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে ‘মেসি সাক্ষাতে’র ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে রোষানলে শুভশ্রী।

শনিবার টলিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে যুবভারতীতে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। আগেভাগেই ‘লেডি সুপারস্টার’-এর উপস্থিতির কথা জানা গিয়েছিল। নির্ধারিত সময়ে ‘ফুটবলের রাজপুত্র’কে স্বাগত জানাতে মাঠে পৌঁছন অভিনেত্রী। সাক্ষাতের পর মেসি, সুয়ারেজের মধ্যমণি ফটোশিকারিদের ক্যামেরায় হাসিমুখে পোজও দিতে দেখা যায় শুভশ্রীকে। ছবিগুলো শেয়ার করেই ট্রোলের শিকার হতে হল নায়িকাকে।

অভিনেত্রীর শেয়ার করা হাসিখুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগ আরও বেড়ে যায়। কারও কটাক্ষ, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন’, কেউ বা আবার শুভশ্রীকে ‘সময়জ্ঞানে’র পাঠ পড়ালেন। তাদের মন্তব্য, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখম এমতাবস্থায় মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’

এখানেই শেষ নয়, কেউ কেউ আবার শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ একাংশ আবার উদ্যোক্তা এবং অভিনেত্রীকে একসঙ্গে কাঠগড়ায় রেখে ক্ষোভ জানিয়ে লেখেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে!’ এমন নানা মন্তব্যের ভিড় সামাজিকমাধ্যমে।

প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান মেসি। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবি তোলার মাঝে ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিল অন্তত ৫০জন।

এদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আঁচ করতে পেরেই সম্ভবত নির্ধারিত সময়ের আগে তাকে মাঠ থেকে বের করে নেন আয়োজকরা। তার পর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারেননি ভক্তরা। কেউ মাঠে বোতল ছুঁড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন।

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au