সর্বশেষ

কারিনা–মেসিকে ঘিরে তুমুল আলোচনা

  • 11:52 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

মেলবোর্ন, ১৪ ডিসেম্বর- বলিউড তারকা কারিনা কাপুর খানের সঙ্গে ফুটবল সুপারস্টার লিওনেল মেসির সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা।

ভারত সফরে থাকা মেসির সঙ্গে মুম্বাইয়ে কারিনা কাপুর খানের দেখা হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যেই এই সম্ভাব্য সাক্ষাৎ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা।

প্রতিবেদন অনুযায়ী, ১৪ ডিসেম্বর মুম্বাইয়ে অবস্থানকালে লিওনেল মেসির সঙ্গে দেখা করতে পারেন কারিনা কাপুর খান। মেসির বহুল আলোচিত ‘G.O.A.T India Tour 2025’ শুরুর আগেই এই সাক্ষাৎ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকা বর্তমানে মুম্বাইয়ে রয়েছেন এবং সেখানে একাধিক তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তার সাক্ষাতের সূচি নির্ধারিত রয়েছে।

এর আগেই কলকাতার সল্টলেক স্টেডিয়ামে শাহরুখ খান মেসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় শাহরুখ তার ছোট ছেলে আব্রামকেও মেসির সঙ্গে পরিচয় করিয়ে দেন। ফুটবল কিংবদন্তির সঙ্গে দেখা করে আব্রামের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

আব্রামের মেসির কাছ থেকে অটোগ্রাফ নেওয়া ও একসঙ্গে ছবি তোলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা মেসির ভারত সফরকে ঘিরে উন্মাদনাকে আরও বাড়িয়ে তোলে।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au