সর্বশেষ

জুবিন গার্গের মৃত্যু ঘিরে নতুন তথ্যে অভিযুক্ত যারা

  • 11:55 pm - December 14, 2025
  • পঠিত হয়েছে:২৩ বার

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। সাড়ে তিন হাজার পৃষ্ঠার এই চার্জশিটে ৪ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত চারজনের মধ্যে প্রথমে আছেন নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজকশ্যামকানু মহন্ত। আরও রয়েছেন সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী ও অমৃতপ্রভা মহন্ত।

জুবিন গার্গ গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংয়ের সময় মারা যান। তিনি তখন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভাল’-এ অংশ নিতে সেখানে অবস্থান করছিলেন। মৃত্যুর পর ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন ওঠে এবং আসামে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়।

পরে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মা এসআইটি গঠন করেন। তিনি বলেন, এই মৃত্যুকে একটি খুনের মামলা বলে মনে করেন তিনি। রাজ্য সরকার এ ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার যথাসাধ্য চেষ্টা করবে।

এমপি গুপ্তার নেতৃত্বে নয় সদস্যের একটি বিশেষ দল দীর্ঘ সময় ধরে এই মামলার তদন্ত পরিচালনা করে। তদন্ত শেষে দাখিল করা চার্জশিটের সঙ্গে বিপুল নথিপত্র ও সাক্ষ্যপ্রমাণ সংযুক্ত করা হয়েছে। এসব নথিতে ঘটনার পূর্ণ বিবরণ, সংশ্লিষ্টদের ভূমিকা ও অভিযোগের পক্ষে তথ্য তুলে ধরা হয়েছে।

এ পর্যন্ত এই মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা। মামলাটি এখন আদালতের বিচারিক প্রক্রিয়ার আওতায় রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

ট্রাম্পের ‘মার্কিন নাগরিকত্বের আবেদন যাচাইয়ে স্থগিতাদেশ’ অবৈধ: আদালত

মেলবোর্ন, ১ মে- মার্কিন অভিবাসন নীতিকে ঘিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত আবারও বড় আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে। ৩৯টি দেশের নাগরিকদের জন্য নাগরিকত্ব, গ্রিনকার্ড ও…

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au