বিনোদন

মেসি-ভক্ত দুই ছেলেকে নিয়ে কারিনা

  • 6:32 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:৮১ বার

মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- ফুটবল আইকন লিওনেল মেসির ভারত সফর ঘিরে উত্তেজনার পারদ চড়েছে। বহু প্রতীক্ষিত গোট ট্যুর’-এর অংশ হিসেবে আর্জেন্টাইন এই কিংবদন্তি মুম্বাইতে অবস্থান করছেন। আর সেখানেই তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে আপ্লুত হয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান এবং তাঁর দুই ছেলে, তৈমুর আলি খান ও জেহ (জাহাঙ্গীর আলি খান)।

ফুটবলপ্রেমী তৈমুর ও জেহ-র জন্য এই দিনটি ছিল বিশেষভাবে স্মরণীয়। মেসি-ভক্ত এই দুই ছেলেকে নিয়ে কারিনা মুম্বাইতে আয়োজিত ইভেন্টে উপস্থিত হয়েছিলেন। ইভেন্টে তোলা ছবিতে দেখা যায়, তৈমুর ও জেহ দুজনেই ফুটবল জার্সি পরে আছে। তৈমুরের জার্সিতে লেখা মেসির নাম, আর ছোট্ট জেহ পরেছিল আর্জেন্টিনা দলের জার্সি।

মুম্বাইতে মেসির এই সফরসূচি বেশ ব্যস্ত। ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে ‘প্যাডেল জিওএটি কাপ’-এ অংশ নেওয়ার পর তিনি মুম্বাইয়ের ঐতিহ্যবাহী ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভক্তদের সামনে উপস্থিত হন। এই ইভেন্টগুলির আগেই কারিনা তার সন্তানদের নিয়ে মেসির সঙ্গে দেখা করেন এবং ছবি তোলেন।

কলকাতা এবং হায়দ্রাবাদের পর মুম্বাই হয়ে মেসির ট্যুরের চূড়ান্ত গন্তব্য ভারতের রাজধানী দিল্লি। সেখানেই সোমবার তিনি ভারত সফরের ইতি টানবেন।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au