সর্বশেষ

হনুমান রূপে বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল

  • 6:34 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:১১৬ বার

বলিউডের অ্যাকশন হিরো সানি দেওল। ‘গদর ২’ বক্স অফিসে ঝড় তোলার পর থেকেই একের পর এক নতুন সিনেমায় কাজ পেয়েছেন তিনি। তার মধ্যে রয়েছে নিতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ’র প্রথম ও দ্বিতীয় ভাগ। এ সিনেমায় হনুমান রূপে দেখা যাবে এই বলিউড অভিনেতাকে।

তবে এখানেই শেষ নয়। ‘রামায়ণ’র প্রযোজকরা এবার শুধু হনুমানকে কেন্দ্র করেই আলাদা একটি সিনেমা তৈরির পরিকল্পনা করছেন। প্রযোজকের পছন্দের তালিকায় প্রথমে রয়েছেন সানি দেওল। প্রযোজক ‘রামায়ণ ইউনিভার্স’ তৈরি করার কথা ভেবেছেন। তার অংশ হিসেবেই হনুমানকে নিয়ে আলাদা ছবি করার ভাবনা।

নির্মাতাদের ঘনিষ্ঠ একটি সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, ‘রামায়ণ’ সিনেমাতে হনুমান চরিত্রটি যেভাবে লেখা হয়েছে, তা দেখলেই বোঝা যায়, তাকে নিয়ে আলাদা সিনেমা তৈরি হবে। আর তখন থেকেই বারবার সানির নাম উঠে আসছে। কারণ এই চরিত্রে তার চেয়ে মানানসই আর কাকেই বা পাওয়া যেতে পারে!”

সূত্র আরও জানায়, হনুমানকে নিয়ে যে সিনেমাটি তৈরি হবে, সেখানে সংগীতের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিনেমায় প্রায় ১২ মিনিটের একটি বিশেষ গান থাকার কথাও শোনা যাচ্ছে। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, হলিউডের ‘অ্যাভেঞ্জার্স’র মতো প্রতিটি গল্প একে অন্যের সঙ্গে সূত্রে বাঁধা থাকবে। সূত্রের ভাষায়, “হনুমান হলেন আমাদের হাল্ক। তাকে থামানো যায় না, আবার তিনি ভীষণ স্নেহশীলও।”

সানি দেওলের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জাট’। এছাড়া শিগগিরই তাকে দেখা যাবে বহু প্রতীক্ষিত ‘বর্ডার ২’ সিনেমাতেও।

সূত্র: আনন্দবাজার।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

ইউরোপে পোশাক রপ্তানিতে পিছিয়ে বাংলাদেশ, আট মাসে আয় কমেছে ১১.৬৭ শতাংশ

ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় কমেছে উল্লেখযোগ্য হারে। ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে এ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au