সর্বশেষ

বিশ্বজুড়ে নতুন ইতিহাস গড়েছে ‘জুটোপিয়া টু’

  • 6:39 am - December 15, 2025
  • পঠিত হয়েছে:২০ বার
মেলবোর্ন, ১৫ ডিসেম্বর- বিশ্বজুড়ে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে ডিজনির অ্যানিমেশন সিক্যুয়াল ‘জুটোপিয়া টু’। মুক্তির মাত্র ১৭ দিনের মধ্যেই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১ বিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে পারিবারিক শ্রেণির সিনেমার মধ্যে সবচেয়ে দ্রুত এই মাইলফলক স্পর্শ করার কৃতিত্ব অর্জন করেছে ছবিটি।

ডিজনির প্রযোজনায় নির্মিত এই অ্যানিমেশন সিনেমাটি এখন পর্যন্ত উত্তর আমেরিকার বাজার থেকে আয় করেছে প্রায় ২৩২ মিলিয়ন ডলার।

পাশাপাশি আন্তর্জাতিক বাজার থেকে এসেছে প্রায় ৭৫৩ মিলিয়ন ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৯৮৬ মিলিয়ন ডলার, যা খুব দ্রুতই ১ বিলিয়ন ডলারের সীমা ছাড়িয়ে যায়।চলতি বছরে এটি তৃতীয় সিনেমা হিসেবে ১ বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। এর আগে ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’ এবং চীনের অ্যানিমেশন ব্লকবাস্টার ‘নে ঝা টু’ এই কৃতিত্ব অর্জন করে।

উল্লেখযোগ্য বিষয় হলো, ইতিহাসে এখন পর্যন্ত মাত্র ১৩টি অ্যানিমেশন সিনেমা ১ বিলিয়ন ডলারের বেশি আয় করতে পেরেছে। এর মধ্যে ১০টিই ডিজনির প্রযোজনা, যা অ্যানিমেশন জগতে প্রতিষ্ঠানটির আধিপত্য আরও স্পষ্ট করে।

থ্যাংকসগিভিং উৎসবকে সামনে রেখে প্রথম ছবির মুক্তির নয় বছর পর দ্বিতীয় কিস্তি হিসেবে মুক্তি পায় ‘জুটোপিয়া টু’। মুক্তির প্রথম পাঁচ দিনের ছুটিতেই উত্তর আমেরিকায় সিনেমাটি আয় করে প্রায় ১৫৮ মিলিয়ন ডলার, আর বিশ্বজুড়ে সেই আয় দাঁড়ায় প্রায় ৫৫৯ মিলিয়ন ডলার—যা পারিবারিক অ্যানিমেশন ছবির ইতিহাসে অন্যতম সেরা সূচনার নজির।

জ্যারেড বুশ ও বায়রন হাওয়ার্ড পরিচালিত এই ছবিতে আবারও প্রাণীদের শহরে ফিরে আসে দর্শকপ্রিয় খরগোশ পুলিশ কর্মকর্তা জুডি হপস ও ধূর্ত শিয়াল নিক ওয়াইল্ড। নতুন এক রহস্যময় সরীসৃপ চরিত্রকে ঘিরে এগিয়ে চলে গল্প।

সমালোচকদের প্রশংসা, দর্শকদের মুখে মুখে ইতিবাচক আলোচনা এবং পারিবারিক দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষা—সব মিলিয়েই ‘জুটোপিয়া টু’কে পরিণত করেছে বছরের অন্যতম বড় বক্স অফিস সাফল্যে।

সূত্র : ভ্যারাইটি

 

এই শাখার আরও খবর

পশ্চিমবঙ্গে ভোটগণনায় নজিরবিহীন নিরাপত্তা,ফলাফল ৪ মে

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পর এখন পুরো রাজ্যের দৃষ্টি নিবদ্ধ রয়েছে ভোটগণনার দিকে। আগামী ৪ মে ফলাফল ঘোষণাকে কেন্দ্র…

যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ‘কঠোর জবাব’ দেবে ইরান

মেলবোর্ন, ১ মে- যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালালে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, নতুন করে আঘাত এলে যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্থাপনাগুলোতে পাল্টা…

কারাবাস থেকে আবারও গৃহবন্দী অং সান সু চি

মেলবোর্ন, ১ মে- মিয়ানমারের সাবেক রাষ্ট্রনেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দী করা হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। দীর্ঘদিনের কারাবাসের পর এই…

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের ঐতিহাসিক দিন আজ

মেলবোর্ন, ১ মে- আজ মহান মে দিবস। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিস্মরণীয় দিন হিসেবে দিনটি পালিত হচ্ছে বাংলাদেশসহ সারা বিশ্বে। ১৮৮৬ সালের…

শিশুহত্যার ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশের সঙ্গে সংঘর্ষ

মেলবোর্ন, ১ মে- অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে আটক ব্যক্তিকে ঘিরে তীব্র সহিংসতা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।…

সমীক্ষাকে ‘রাজনৈতিক চক্রান্ত’ বললেন মমতা, ভোটের ফল নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল

মেলবোর্ন, ১ মে- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর বুথফেরত সমীক্ষা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে রাজ্যজুড়ে। ভোট শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au