বাংলাদেশ

শহীদ মিনারের আলপনা সরাল প্রশাসন, ঢেকে দেওয়া হলো দেয়াল

  • 3:49 pm - December 16, 2025
  • পঠিত হয়েছে:৩৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ডিসেম্বর- কক্সবাজারের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়ালে আঁকা আলপনা সরিয়ে দিয়েছে প্রশাসন। সন্ধ্যা ৭টার দিকে সরেজমিন পরিদর্শনে গিয়ে জেলা প্রশাসক আব্দুল মান্নান সংশ্লিষ্টদের আলপনাগুলো মুছে ফেলার নির্দেশ দেন। নির্দেশনার পরপরই দেয়ালের আলপনা অপসারণের কাজ শুরু হয় এবং দেয়ালগুলো সাদা ও লাল রঙের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক গণমাধ্যমকে বলেন, বিষয়টি কোনো নেতিবাচক অর্থ বহন করে না। যারা আলপনা এঁকেছেন, তারাই জানেন কেন এঁকেছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে আলপনাগুলো মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী আব্দুর রশিদ মানিক বলেন, শহীদ মিনারে মুক্তিযুদ্ধের কোনো স্মৃতি প্রতিফলিত হচ্ছিল না বলে বিষয়টি প্রশাসনের দৃষ্টিতে আনা হয়েছিল। প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে পদক্ষেপ নিয়েছে, এজন্য তারা সাধুবাদ পাওয়ার যোগ্য। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে মুক্তিযুদ্ধের স্মৃতি ধারণ করে এমন শিল্পকর্ম সেখানে দেখা যাবে।

এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে। ১৬ ডিসেম্বর ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

সকাল ৮টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হবে মূল আয়োজন। এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, সমাবেশ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় বিয়াম আঞ্চলিক কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৩টায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়েছে। পাশাপাশি সৈকতের লাবণী পয়েন্টে সার্ফিং ও জেটস্কি প্রদর্শনীর আয়োজন থাকবে।

সন্ধ্যায় লাবণী পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে তিন দিনব্যাপী বিজয় মেলা। একই সঙ্গে রাতে উন্মুক্ত স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনের মাধ্যমে বিজয় দিবসের কর্মসূচি শেষ হবে।

এই শাখার আরও খবর

গাইবান্ধায় দেশের বৃহত্তম রামমূর্তি নির্মাণ স্থগিত, ধর্মীয় স্থাপনা ঘিরে শুরু নতুন বিতর্ক

মেলবোর্ন, ২০ জুন-  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মধ্য রামচন্দ্রপুরে দেশের সবচেয়ে বড় প্রস্তাবিত রামমূর্তি নির্মাণ প্রকল্প অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রী শ্রী রাধাগোবিন্দ ও…

৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগের

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৩ জুন প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে স্মরণ, শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, গণসংযোগ…

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, মাঠপর্যায়ে নজরদারি জোরদার

মেলবোর্ন, ২০ জুন- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করেছে বাংলাদেশ পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনীর আশঙ্কা, বিভিন্ন…

অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন জুয়ারিয়া ফেরদৌসের, আগ্রাসী ব্যাটিংয়ে বদল আনছেন না টাইগ্রেস ওপেনার

মেলবোর্ন, ২০ জুন- নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত অভিষেকের পর এবার বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামতে প্রস্তুত বাংলাদেশের তরুণ ওপেনার জুয়ারিয়া ফেরদৌস। মাত্র পাঁচ…

বিজেপির প্রভাব বৃদ্ধিতে সীমান্তে উদ্বেগ, পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের মধ্যে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২০ জুন- ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ অঞ্চলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজনৈতিক প্রভাব ও নির্বাচনী সাফল্য ঘিরে নতুন করে উদ্বেগ ও আলোচনা শুরু হয়েছে। বিশেষ…

ন্যাশনাল প্রেস ক্লাবে শক্ত অবস্থানে পলিন হ্যানসন, ‘নতুন বিরোধী নেতা’ হিসেবে আলোচনায়

মেলবোর্ন, ১৯ জুন-  অস্ট্রেলিয়ার ডানপন্থি দল ওয়ান নেশনের নেতা পলিন হ্যানসন ন্যাশনাল প্রেস ক্লাবে দেওয়া সাম্প্রতিক বক্তব্যের পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au