বাংলাদেশ

থানা হেফাজতে থাকা নারীর মরদেহ উদ্ধার

  • 9:32 pm - December 18, 2025
  • পঠিত হয়েছে:৩৫ বার
প্রতীকী ছবি

মেলবোর্ন ১৮ ডিসেম্বর- কুমিল্লার হোমনা থানার হেফাজতে থাকা হামিদা ওরফে ববিতা নামে এক নারী আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে থানার নারী ও শিশু সহায়তা ডেস্কের একটি কক্ষ থেকে তার মরদেহ পাওয়া যায়। আজই তাকে আদালতে সোপর্দ করার কথা ছিল।

হোমনা থানার পুলিশ জানিয়েছে, গলায় ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত হামিদা হোমনা উপজেলার ঘনিয়ারচর গ্রামের খলিল মিয়ার স্ত্রী।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বুধবার সকালে হামিদা তার সতীনের ছেলে সায়মনকে (১১) ছুরিকাঘাত করেন। এতে শিশুটির নাড়িভুঁড়ি বের হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা হামিদাকে আটক করে একটি গাছে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বুধবার বিকেল ৫টার দিকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আহত সায়মনের চাচা স্বপন মিয়া বাদী হয়ে রাতেই থানায় মামলা দায়ের করেন।

হোমনা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবদুল করিম জানান, আটক নারী আসামির সঙ্গে তার চার বছরের একটি শিশু থাকায় তাকে নারী ও শিশু সহায়তা ডেস্কে রাখা হয়েছিল। থানা হেফাজতে আত্মহত্যার ঘটনা হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করা হয়েছে। ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী বলেন, যে কক্ষে ওই নারী আত্মহত্যা করেছেন সেখানে ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। তবে কক্ষের দরজার বাইরে ক্যামেরা স্থাপন করা ছিল। তিনি বলেন, ঝুলন্ত ও মৃত অবস্থায় তাকে পাওয়া যাওয়ায় হাসপাতালে নেওয়া হয়নি। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। থানা হেফাজতে একজন নারী আসামির মৃত্যু কীভাবে ঘটল, তা নিয়ে তদন্তের দাবি উঠেছে।

এই শাখার আরও খবর

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯৭১…

গাজীপুরে নারী শ্রমিকের মৃত্যুর জেরে বিভিন্ন কারখানায় হামলা-ভাঙচুর

মেলবোর্ন, ২৫ জুন- গাজীপুরের শ্রীপুর উপজেলায় পোশাক কারখানায় কর্মরত অবস্থায় এক নারী শ্রমিকের মৃত্যুর ঘটনার জেরে আশপাশের কয়েকটি কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ…

২৮ জুন থেকে আবার চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটক ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। দীর্ঘ বিরতির পর আগামী ২৮ জুন (রোববার) থেকে বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা…

ভেনেজুয়েলার ভূমিকম্প নিয়ে এ পর্যন্ত কী কী জানা গেল

মেলবোর্ন, ২৫ জুন- দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয়েছে। রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে…

সময়ের খেয়া

মেলবোর্ন, ২৫ জুন- ইতিহাসের পাতা উল্টালে প্রথমেই যে নামটা জ্বলজ্বল করে ওঠে, সে নাম—বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সালের ২৩ জুন। রোজ গার্ডেনে জন্ম নেওয়া একটা…

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত, কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার উদ্যোগ

মেলবোর্ন, ২৫ জুন- বাংলাদেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au